অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেন বলছি...’‘হ্যালো বন্ধু, শেন বলছি...কেমন আছ? খবর-টবর কী????’ টুইটারে শেন ওয়ার্নের এই মেইলের কোনো জবাব দেননি ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন। ওয়ার্ন তবু একে-ওকে লিখেই যান। টেনিস তারকা অ্যান্ডি রডিক, সংগীতশিল্পী লিলি অ্যালেন, কিথ আরবান কিংবা অভিনেতা স্টিফেন ফ্রাই—পরিণতি একই। ব্র্যানসনের মতো কারও কাছ থেকেই আসে না একটা শব্দের ‘রিপ্লাই’ও। তাতে ওয়ার্নের কী আসে-যায়! হাতে অফুরন্ত সময়, আইপিএল তার আর কতটাই বা খেয়ে নেয়? টুইটারে সামাজিক অন্তর্জাল বিছিয়ে যাওয়াতেই কাটছে বাকিটা সময়। তবে এ কাজে একটা জায়গায় একটু আলাদাই অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। ইন্টারনেটে ওয়ার্নের বন্ধুত্বের আহ্বান সবার প্রতি নয়, বেছে বেছে খেলাধুলা, ব্যবসা বা বিনোদনজগতের সেলিব্রেটিদের কাছেই যাচ্ছে তাঁর ‘ইনভাইটেশন’...‘হ্যালো বন্ধু, শেন বলছি...।’ রুনি ও অর্থনীতিব্রিটেনের অর্থনীতির খোঁজখবর রাখেন? খোঁজখবর না রাখলেও সমস্যা নেই। ব্রিটিশ অর্থনীতির বর্তমান অবস্থা বুঝতে শুধু ওয়েন রুনির সর্বশেষ অবস্থাটা জানলেই চলবে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের আবিষ্কার, রুনি আর তাঁর দেশের অর্থনীতি নাকি এখন একই অবস্থায় আছে, ‘আমি জানি, ওয়েন রুনি কিছুদিন আগে পায়ের ইনজুরিতে পড়েছিল এবং সবাই তাকে বিশ্বকাপে আশা করছে। কিন্তু এই ইনজুরির পর সবার সমর্থনও পেতে হবে তাকে। ম্যাচ ফিটনেস আর পুরো সক্ষমতা ফিরে পেতে কিংবা বিশ্বকাপ হাতে নিতে সবার সমর্থন প্রয়োজন তার। অর্থনীতিরও একই অবস্থা। এখনো আমরা পুরোপুরি ফিট না। কিছু সমর্থন লাগবে।’ এএফপি। কোচ হবেন?আজহার উদ্দিনকে রাজ সিং দুঙ্গাপুর জিজ্ঞেস করেছিলেন, ‘মিয়া, ক্যাপ্টেন বানোগি?’ ওই প্রশ্নে ‘হ্যাঁ’সূচক উত্তর দিয়ে আজহার ভারতের অধিনায়কও হয়ে গিয়েছিলেন! এবার ও রকম এক প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ বলে আরেকটা বিশ্বকাপে যেতে পারছেন সাবেক ইংলিশ কোচ সভেন গোরান এরিকসন। এরিকসন হঠাৎ কীভাবে আইভরিকোস্টের কোচ হলেন, সে গল্প নিজেই বলেছেন এই সুইডিশ। আইভরিকোস্টের একটা খেলা দেখতে গিয়ে নাকি চাকরি পেয়ে গেছেন, ‘আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন ওখানে। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আমার চাকরি-বাকরি আছে কি না। আমি বললাম, না। কয়েক দিন পর উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, “বিশ্বকাপে আমাদের কোচ হবেন?” আমি বললাম, হ্যাঁ।’ এএফপি।