অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণএই একুশ শতকে হূদয়ের ক্ষত শুকোতে বেশি সময় লাগে না। মাইকেল ক্লার্ক আর লারা বিঙ্গল আবারও প্রমাণ করলেন সেটাই। প্রাণের সখাসখি ছিলেন, হুট করে ছাড়াছাড়ি। কিন্তু হূদয়ের শূন্যস্থান পূরণ হতেও সময় লাগেনি। দুজনের জীবনেই নাকি এসে গেছে নতুন প্রেম। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ককে এক স্বর্ণকেশীর সঙ্গে গাড়িতে বন্ডাই সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে। ওদিকে বিঙ্গলকেও দেখা গেছে একটি বিএমডব্লু গাড়িতে এক লম্বা কালো চুলের সুদর্শন তরুণের সঙ্গে। গাড়িতে একসঙ্গে দেখার পরই দুজনে প্রেম করছেন এমন সরল সমীকরণে চলে আসা বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন দুজনের মুখপাত্র। কিন্তু যা রটে, তার কিছুটা তো বটেই। ওয়েবসাইট।নকলের ধকলচুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়েন ধরা। আর যদি ধরা পড়ে যান? তাহলে হাতকড়া! পাকিস্তানের ওপেনার নাসির জামশেদ এখন সেটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পাকিস্তানে মাধ্যমিক স্কুল পরীক্ষা চলছে। পরশু ছিল ইংরেজি পরীক্ষা। পাকিস্তানি ক্রিকেটারদের ইংরেজি-ভীতি সবারই জানা। ২০ বছর বয়সী জামশেদ সেটি আবারও মনে করিয়ে দিলেন পরীক্ষায় নকল করতে গিয়ে। ধরা পড়েছেন হাতেনাতে। পাকিস্তানের হয়ে ১২টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। ‘ও প্রতারণা করছিল, আমিই ওকে ধরেছি। ও এমন কিছু করছিল, সেটি আমরা বরদাশত করি না, অপরাধটি যেই করুক না কেন’—বলেছেন পরীক্ষক তাহির মেহমুদ। ওয়েবসাইট।সেই আদ্রিয়ানো হারিয়ে যাওয়া তাঁর পুরোনো অভ্যাস। ইন্টার মিলান থেকে ব্রাজিলে জাতীয় দলের ম্যাচ খেলতে এসে একবার তো ‘নিখোঁজ’ই হয়ে গিয়েছিলেন আদ্রিয়ানো। কিছুদিন পরপর দলের অনুশীলনে হাজিরা না দেওয়াও তাঁর পুরোনো রোগ। সেই রোগ আবার পেয়ে বসেছে ব্রাজিলের এই স্ট্রাইকারকে। কদিন আগেই ঠিকমতো অনুশীলনে উপস্থিত না হওয়ায় ফ্ল্যামেঙ্গো তাঁকে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। সেই শাস্তির মেয়াদ শেষ হতে না হতেই গত সপ্তাহের পুরোটাই দলের অনুশীলনে অনুপস্থিত। নিশিযাপনে অভ্যস্ত আদ্রিয়ানোর এবার নিখোঁজ হওয়ার কারণটি এখনো জানা যায়নি। তবে আজ কোপা লিবার্তোদোরেসের ম্যাচে তাঁকে বসিয়ে রাখার আভাস দিয়েছেন কোচ। ওয়েবসাইট।