অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঢিলে...এক যুগ পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। চিলির মধ্যে আকুলতা তো থাকবেই। কিন্তু তাই বলে একই দিনে দুটো প্রস্তুতি ম্যাচ! একটু বাড়াবাড়ি হয়ে গেল না! এই কাণ্ড করেছে চিলির ফুটবল ফেডারেশন। ৩০ মে চিলি একই দিন ম্যাচ খেলবে দুটো। একটি ইসরায়েলের বিপক্ষে, অন্যটির প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড। এবারের সবচেয়ে ফেবারিট স্পেনের গ্রুপে পড়েছে বলেই তাদের এই বাড়তি প্রস্তুতি কি না কে জানে। তবে একই দিন দুটো ম্যাচ পড়ার সুবিধাও আছে। চিলির আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা তাঁর দলের সব খেলোয়াড়ের অবস্থাটা বুঝে নিতে পারবেন। এক ঢিলে দুই পাখি আরকি! ওয়েবসাইট।অন্য জয়এবার বিশ্বকাপে ইংল্যান্ডই জিতবে। আরে না, ফুটবলের কথা হচ্ছে না। এত আগে এমন নিশ্চিত ভবিষ্যদ্বাণী করা যায় না। ইংল্যান্ডের এই জয়টা আসলে ফুটবল মাঠে নয়, অথনৈতিক প্রবৃদ্ধিতে। অর্থনীতিবিদেরা হিসাব কষে দেখিয়েছেন, আগামী ফুটবল বিশ্বকাপ ইংল্যান্ডসহ পুরো ব্রিটেনের অর্থনীতিতে ইতিবাচক ফল বয়ে আনবে। ব্রিটেনের দোকানগুলো এ সময় রেকর্ড ১.৫ বিলিয়ন পাউন্ডের ব্যবসা করবে বলে তাঁদের অনুমান। গত বিশ্বকাপের চেয়ে এবার বিক্রিবাট্টা ২০ শতাংশ বেশি হবে বলেই শোনা যাচ্ছে। গেল মন্দায় বড় ধাক্কা খাওয়া ব্রিটিশ অর্থনীতির জন্য নিঃসন্দেহে এটি সুখবর। এর সঙ্গে ওয়েইন রুনিরা মাঠে দুর্দান্ত কিছু করে ফেললে তো সোনায় সোহাগা! ওয়েবসাইট।কী নাম তাহারকদিন ধরে বেশ ঝামেলার মধ্যে আছেন মাইকেল ক্লার্ক। কে যে জ্যাকুইলাইন আর কে যে মিশেল—ঠিক বুঝে উঠতে পারছেন না। এই যমজ বোনদের আলাদা করে চেনা অস্ট্রেলীয় ক্রিকেটারের জন্য খুবই জরুরি। কারণ এঁদের একজন, জ্যাকুইলাইন তাঁর ‘কথিত’ নতুন প্রেমিকা। কদিন আগে বন্ডাই সৈকতের ধারে র্যাভেসি’স হোটেলের সামনে যে স্বর্ণকেশীর সঙ্গে ক্লার্ককে দেখা গেছে, তন্ন তন্ন করে খুঁজে তাঁর নাম-হদিস সব বের করে ফেলেছে অস্ট্রেলীয় মিডিয়া। জ্যাকুইলাইন অ্যাডামার বাড়ি কানাডায়। পর্যটক হিসেবে যমজ বোনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ায় বেড়াতে আসা। এরই মধ্যে ক্লার্কের সঙ্গে পরিচয়। লারা বিঙ্গলের সঙ্গে জ্যাকুইলাইনের নাকি অনেক মিল। সবচেয়ে বড় মিল বোধহয়, নির্দ্বিধায় বিকিনি পরে ক্যামেরার সামনে হাজির হওয়া! ওয়েবসাইট।