অন্যকলাম
এবার আসিফঝামেলা থেকে শোয়েব মালিক মুক্তি পেতে না-পেতেই ঝামেলায় জড়িয়ে পড়ছেন তাঁর সতীর্থ। এবার মোহাম্মদ আসিফের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন তাঁর সাবেক প্রেমিকা বীণা মালিক। বীণার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন। কিন্তু বিনা নোটিশে আসিফ বিয়ে করে বসেছেন আরেক তরুণীকে! আসিফের ওই বিয়েতে আপত্তি নেই বীণার। তাঁর কথা হলো, এই পাকিস্তানি পেসারের দুঃসময়ে সান্ত্বনার পাশাপাশি যে লাখ লাখ টাকা ধার দিয়েছিলেন—সেসব এখন ফিরে পেতে চান। আসিফ এর আগে ১১.৩ মিলিয়ন রুপির দুটো চেক দিয়েছিলেন। ব্যাংক হিসাবে টাকা না থাকায় দুটো চেকই ফেরত এসেছে। এ কারণেই আসিফের বিরুদ্ধে প্রতারণার মামলা করার হুমকি দিয়েছেন বীণা। ওয়েবসাইট।ভারসাম্যরাজনীতির ময়দানে নামলেও ক্রিকেট মাঠ ছাড়ছেন না—এ ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন সনাত্ জয়াসুরিয়া। দুইয়ের মধ্যে ভারসাম্য রাখবেন কীভাবে তারই একটা নজির যেন রাখলেন এই মারকুটে ব্যাটসম্যান। ভারত থেকে উড়ে এসেছেন শ্রীলঙ্কায়, ভোট দিয়ে আবার ফিরে গেছেন ভারতে। আজই যে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ। গতকাল শ্রীলঙ্কাজুড়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়াসুরিয়া নিজেও একজন প্রার্থী। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পক্ষে ভোটযুদ্ধে নেমেছেন। মাতারার প্রার্থী জয়াসুরিয়া কিন্তু ভোট দিয়েছেন এক দিন আগেই। আইপিএলে খেলতে যাতে তাঁর অসুবিধা না হয়, এ কারণে নির্বাচনের এক দিন আগেই বিশেষ ব্যবস্থায় ভোট নেওয়া হয় তাঁর। এএফপি।রিবেরির উপহারপরশু জন্মদিনে সবচেয়ে বড় উপহারটা তো মাঠেই পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়। ফ্রাঙ্ক রিবেরি তাঁর ২৭তম জন্মদিনের আরও একটি ‘মূল্যবান’ উপহার পেলেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার। কী সেই উপহার? রহস্য ভাঙলেন বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে, ‘একটা কলম’। কলম! এত কিছু থাকতে কলম কেন? ফরাসি তারকা কি তবে পড়াশোনা শুরু করছেন আবার? না, ঘটনা অন্য জায়গায়। রিবেরিকে পেতে গত মৌসুম ধরে টোপ ফেলে রেখেছে রিয়াল মাদ্রিদ। ‘বার্য়ান এই কলম উপহার দিল, যাতে ও এই কলম দিয়েই আমাদের সঙ্গে চুক্তি নবায়ন করে’—বলেছেন রুমেনিগে। এএফপি।