অন্যকলাম
গঙ্গাস্নানগঙ্গাস্নানেই যদি কাজ হতো তাহলে বিশ্বের তাবড় তাবড় সব কোচ এতসব হিসাব-টিসাব কষে মাথা না ঘামিয়ে ভুশ করে ডুব দিতেন জলে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বরের কৃপা প্রার্থনা ছাড়া প্রীতি জিনতার আর কীই-বা করার আছে! আইপিএলে প্রথম ১০ ম্যাচের আটটিতেই হার! সেমিফাইনালের আশা তো দূর অস্ত, কোনো মতে সম্ভ্রম নিয়ে ফিরলেই হয়। কিংস ইলেভেন পাঞ্জাবের এই ফকিরি দশা থেকে মুক্তি পেতে মালকিন প্রীতি বৃহস্পতিবার পবিত্র গঙ্গায় স্নান করে এসেছেন। ৩৫ বছর বয়সী বলিউড তারকার এই পুণ্যযাত্রায় সঙ্গী ছিলেন তাঁর মা নীলপ্রভা। পরমার্থ আশ্রমে গিয়ে পুজোও দিয়েছেন তাঁরা। প্রীতির প্রতি ঈশ্বর মুখ তুলে চেয়েছেন কি না, সেটি গতকালই বোঝা গেছে। আইপিএলে পাঞ্জাব যে কাল মুখোমুখি হয়েছিল মুম্বাইয়ের। ওয়েবসাইট।তুমি কার?বলতে পারেন, আর্জেন্টিনায় এ মুহূর্তে খেলোয়াড়-বিস্ফোরণ ঘটেছে। এত এত খেলোয়াড়, সবাই-ই ক্লাবে এমন দুর্দান্ত খেলছেন, বিশ্বকাপের দল বাছতে ডিয়েগো ম্যারাডোনার ঘাম ছুটে যাওয়ায়ই স্বাভাবিক। লুকাস ব্যারিওস তাই বুদ্ধিমানের মতো কাজ করেছেন। আর্জেন্টিনার হয়ে খেলার আশা ছেড়ে দিয়ে নিয়ে ফেলেছেন প্যারাগুয়ের নাগরিকত্ব। ২৫ বছর বয়সী স্ট্রাইকার খেলেন বরুশিয়া ডর্টমুন্ডে। বুন্দেসলিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। কিন্তু লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজরা যে ফর্মে, তাতে আর্জেন্টিনা দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা নেহাতই ক্ষীণ। ম্যারাডোনার ডাক পাওয়ার আশায় বসে না থেকে প্যারাগুয়ের নাগরিকত্ব নেওয়াই বুদ্ধিমানের কাজ মনে হয়েছে তাঁর। মা প্যারাগুয়ের। সেই সূত্রে তাঁকে নাগরিকত্ব পেয়ে গেছেন। প্যারাগুয়ে দলে আরও দুই আর্জেন্টাইনকে সঙ্গী হিসেবে পাবেন ব্যারিওস। ওয়েবসাইট।