অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজ্জা
গাজ্জা

গাজ্জার শাস্তি নিজের জীবনের মতোই মদ ভালোবাসেন তিনি। এই মদিরার নেশাতেই জীবন সংশয় হতে বসেছিল পল গ্যাসকোয়েনের। ধারণা করা গিয়েছিল, পুনর্বাসনকেন্দ্র থেকে ফিরে একটু সুস্থিতি ফিরে পাবেন। কিন্তু কোথায় কী? নতুন করে বাঁধিয়েছেন অঘটন। একজন রেলওয়ে প্রহরীকে লাঞ্ছিত করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সেটাও আবার পাঁড় মাতাল অবস্থাতেই! এখন এক হাজার পাউন্ড আক্কেলসেলামি দিতে হবে তাঁকে। গাজ্জা নাকি এতটাই অনুতপ্ত, প্রকাশ্যে ক্ষমাও চাইতে পারেন। একই সঙ্গে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগও উঠেছিল আদালতে। সেটা থেকে অবশ্য রেহাই পেয়ে গেছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। এএফপি।