অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন চিলিএবার বিশ্বকাপের ফাইনালে কে খেলবে জানেন? ব্রাজিল আর চিলি! বুঝতেই পারছেন, ভবিষ্যদ্বাণীটা যাঁর, তিনি পাঁড় চিলি ভক্ত। যে দল সাকল্যে একবার তৃতীয় হয়েছিল, দ্বিতীয় রাউন্ডে উঠতেই যাদের ঘাম ছুটে যায়, আগের দুটো বিশ্বকাপে যারা কোয়ালিফাই করেনি; সেই দলকে বিশ্বকাপের ফাইনালে দেখার আশা করছেন চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা। রাষ্ট্রীয় সফরে পিনেরা গিয়েছেন ব্রাজিল। লুলা ডা সিলভার সঙ্গে বৈঠক করার সময় ব্রাজিল প্রেসিডেন্টকে তিনি বলেছেন, এর পর দুজনার দেখা যেন ১১ জুলাই বিশ্বকাপের ফাইনালের দিন হয়! শুধু দেখা নয়, পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথম শিরোপা জেতার স্বপ্নও দেখতে শুরু করেছেন ফুটবলপ্রেমী এই রাজনীতিবিদ। ওয়েবসাইট।টেরির বাবাএক বন্ধু বিতর্ক থেকে মুক্ত হতে না-হতেই জড়িয়ে পড়েছেন আরেক বন্ধু। ক্রিকেটে শোয়েব মালিক আর মোহাম্মদ আসিফের বেলায় এমনটাই দেখা গেল। ওদিকে ফুটবলে আবার ছেলে বিতর্ক থেকে গা ঝাড়া দিয়ে উঠতে না-উঠতেই বাবা এলেন সামনে! পরকীয়ায় জড়িয়ে পড়া জন টেরির বাবার বিরুদ্ধে কোকেন কেনাবেচার অপরাধ আনা হয়েছে। গত নভেম্বরে ছদ্মবেশী সাংবাদিকদের পাতা ফাঁদে ধরা পড়েছিলেন টেড টেরি। এই কয়েক মাস তদন্তের পর তাঁর বিরুদ্ধে অকাট্য প্রমাণ পেয়েছে পুলিশ। সপ্তাহে ১ লাখ ৬০ হাজার পাউন্ড বেতন পান এমন একজন ফুটবলারের বাবা এ ধরনের ঘৃণ্য কাজে জড়িয়ে পড়ায় ঢিঢি পড়ে গেছে ইংলিশ ফুটবলে। টেরির মাও একবার দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। ওয়েবসাইট।