অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে বিশ্বকাপআর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে ২৪ বছরের শিরোপা-খরা কাটানোর আশায়। আর সে দেশের সব ছাত্র একান্ত বাধ্য হয়ে স্কুলে যাবে, এমনটা ভাবা যায় না। ভাবতে পারছেন না আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী আলবার্তো সিলেওনি। স্কুল-ফাঁকি বন্ধ করার উপায়ও বের করে ফেলেছেন তিনি। অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। ছাত্ররা স্কুলেও যাবে, খেলাও দেখবে। অর্থাৎ স্কুলেই বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা। ‘স্কুলে একটা ম্যাচ দেখলে নষ্ট হবে ২ ঘণ্টা। কিন্তু ছাত্ররা যদি বাড়িতে থাকে তাহলে কম করে হলেও ৬টি ঘণ্টা চলে যাবে’—বলেছেন শিক্ষামন্ত্রী। এবার বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। নাইজেরিয়ার সঙ্গে তাদের প্রথম ম্যাচ ১২ জুন শনিবার। ওই দিনটাতেই স্কুল বন্ধ। কিন্তু দক্ষিণ কোরিয়া ও গ্রিসের সঙ্গে পরের দুটি ম্যাচে স্কুল খোলা। এএফপি।২৩ পদের খাবারসানিয়া-মালিকের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন? না পেয়ে থাকলেও অনাহূত অতিথি হয়ে ১৫ তারিখ সন্ধ্যায় ঢুঁ মারতে পারেন হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে। যদি আপনি ভোজনরসিক হয়ে থাকেন। হায়দরাবাদি বিরিয়ানি তো বিখ্যাতই। সব মিলে ২৩ পদের খাবার তৈরির প্রস্তুতি চলছে। জিভে জল এনে দেওয়া সব খাবার! ১৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। প্রথম দিন গানের আসর। এরই মধ্যে মালিকের বিয়ের শেরওয়ানি এসে গেছে দিল্লি থেকে। প্রায় এক হাজার অতিথি এই বিয়েতে থাকবে বলে জানা গেছে। ওয়েবসাইট।