অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থনের ধরনক্রিকেটে বার্মি-আর্মি আর ফুটবলে হুলিগানিজম (ফুটবল-সন্ত্রাস)। শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইংল্যান্ড।তবে বাস্তবতা, বিশ্বের আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশের বার্মি-আর্মি না থাকলেও ফুটবলে ‘ফুটবল-সন্ত্রাস’ প্রায় সব দেশেই আছে। ব্রাজিল-আর্জেন্টিনাও এর বাইরে নয়। এই তো গত শুক্রবারই আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্তিভো ইতালিয়ানো শিকার হলো এর। ‘বি’ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন হয়েছে ক্লাবটির। ব্যাপারটা মানতে পারেনি সমর্থকেরা। দলের অনুশীলনে গিয়ে খেলোয়াড়দের দিকে বন্দুক তাক করে গালমন্দ করেছে তারা। চুরি করেছে অনুশীলন-সামগ্রী। ক্লাব সভাপতি ডি’আন্তনিও আর্জেন্টিনার ফুটবল-সন্ত্রাস আইন অনুযায়ী দোষীদের শাস্তিও দাবি করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ওয়েবসাইট।ওয়ার্নের আরেক কাণ্ডমাঠের বাইরের কাণ্ডকীর্তির জন্য এক জীবনে কম সমালোচিত হননি শেন ওয়ার্ন। এবার আরেক কাণ্ড করে তোপের মুখে পড়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। টুইটারে জুয়ার ওয়েবসাইটের লিংক দিয়ে নিজের টুইটার ভক্তদের বলেছেন সেখানে ঢুঁ মারতে। ‘এখানে (নির্দিষ্ট ওই ওয়েবসাইট) ঢুকলেই আমার টুইটার ভক্তরা ৮ পাউন্ড করে পাবে’—টুইটারে লিখে রেখেছেন ওয়ার্ন। এটা দেখে জুয়া-বিরোধী প্রচারক রেভ টিম কস্টেল্লো বেজায় খেপেছেন। ‘আমরা মনে হয় ভুলেই গেছি, ওখানে কী লেখা হচ্ছে সেটা বয়স্ক লোকদের সঙ্গে কিছু কম বয়সী মানুষও পড়ে। অল্পবয়সীরা যে তাঁদের আদর্শ মানে, খেলার নায়কদের এটা মনে রেখে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত।’ ওয়েবসাইট।শাহরুখের দুঃখসিনেমার নায়ক তিনি। অন্যের বিপদে মহাশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, অন্যের বিপদে সান্ত্বনা দেন। সেই শাহরুখ খানের দুঃখের দিনে কে দেবে সান্ত্বনা! গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নাইট রাইডার্সের শোচনীয় পরাজয় যেমন খুব মনে লেগেছে শাহরুখের। শেষ পর্যন্ত সান্ত্বনা পেতে হয়েছে ছোট ছেলে-মেয়ে আর বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে। ওই ম্যাচের পরদিন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে শাহরুখ লিখেছেন, ‘কালকের দিনটি ছিল খুব খারাপ। এক বন্ধু হাসপাতালে। কেকেআরও সাহায্য করেনি আমাকে, শেষ পর্যন্ত বাচ্চাদের আলিঙ্গন ও বন্ধুদের সঙ্গ দিয়ে দুঃখ ভুলতে হয়েছে।’ ওয়েবসাইট।