অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিণতিএক পক্ষ বলছে, ‘আমি এখনো টাকা পাইনি।’ অন্য পক্ষের দাবি, ‘আমি পুরো টাকাই শোধ করে দিয়েছি।’ অগৎযা সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হওয়া। একসময় যাঁরা হূদয়ের লেনদেনে ব্যস্ত ছিলেন, সেই মোহাম্মদ আসিফ আর তাঁর সাবেক প্রেমিকা বীণা মালিক এখন মুখোমুখি কোর্ট-কাচারিতে! ‘আমি আমার অভিযোগে বলেছি, আসিফের কাছে আমি ১৪ মিলিয়ন রুপি পাই, যা সে শোধ করছে না। যেসব চেক দিয়েছে, সেগুলোও ফেরত এসেছে’—এই হলো বীণার বক্তব্য। আর পাকিস্তানি পেসার বলছেন, চেক তিনি দেননি, বীণা সেটা চুরি আর সই জালিয়াতি করেছেন! আসিফ এই দাবিও করছেন, যে টাকা বীণা ধার দিয়েছিলেন, সেটা তিনি শোধ করেছেন আগেই। ওয়েবসাইট।শুধুই বন্ধুব্রেট লির হূদয়ে অলিখিত টু-লেট ঝুলছে সেই কবে থেকে। প্রীতি জিনতার কক্ষপথেও এখন দেখা যাচ্ছে না তাঁর প্রেমিক নেস ওয়াদিয়াকে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রটে গেল, অস্ট্রেলীয় ফাস্ট বোলার নাকি চুটিয়ে প্রেম করছেন তাঁর কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালকিনের সঙ্গেই! এই খবর পুরোপুরি অস্বীকার করেছেন লির ম্যানেজার নিল ম্যাক্সওয়েল। প্রীতির সঙ্গে লির ‘দারুণ সম্পর্ক’ আছে ঠিকই, কিন্তু সেটা ‘পুরোপুরিই পেশাদার’। ‘কয়েক বছর আগে ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে ব্রেট সেরা অভিনেত্রীর পুরস্কার প্রীতির হাতে তুলে দিয়েছিল। তখন থেকেই ওরা ভালো বন্ধু’—বলেছেন ম্যাক্সওয়েল। ওয়েবসাইট।