অন্যকলাম
আবদারতিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হতে পারেন, তাঁর দেশও সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্র হতে পারে, কিন্তু ফুটবল বিশ্বে যুক্তরাষ্ট্র এখনো হীনবল। বারাক ওবামা যে স্বপ্ন দেখছেন, সেটি স্বপ্নই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দেখতে আসবেন তখনই, যদি যুক্তরাষ্ট্র ফাইনালে ওঠে। স্বাগতিক দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইতে এনকোয়ানা-মাশাবেন ওবামার এই আকাঙ্ক্ষার কথা জানিয়ে বলেছেন, ‘উনি একবার বলেছিলেন আমেরিকান দলটি কোয়ার্টার ফাইনালে উঠলে তিনি আসার কথা বিবেচনা করবেন, সেমিফাইনালে উঠলে হয়তো আসবেন আর ফাইনালে উঠলে অবশ্যই আসবেন।’ যুক্তরাষ্ট্র ফাইনালে উঠুক এটা এনকোয়ানা-মাশাবেনও চান। তাঁর আশা, ফাইনালটা হোক যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা! এএফপি।অগ্নিমূল্যখবরটা শোনার পর থেকে ইংলিশ ফুটবল ভক্তদের মেজাজ তিরিক্ষি হয়ে আছে। হতে পারে এফএ কাপ ইংলিশ ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই, তাই বলে ফাইনালের টিকিটের দাম হবে ১২০০ পাউন্ড (১ লাখ ২৮ হাজার টাকা)! চেলসি বনাম পোর্টসমাউথ ম্যাচ দেখতে চাইলে এই দাম দিয়েই কিনতে হবে টিকিট। কারণ ১৫ মে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির সাধারণ টিকিট ছাড়া হয়েছে মাত্র ২৫ হাজার। ৪০ হাজার টিকিটই বরাদ্দ করা হয়েছে ক্লাব, ওয়েম্বলি আর ইংলিশ ফুটবলের অভিভাবক সংস্থা এফএর সদস্যদের মধ্যে। টিকিট দিতে হয়েছে পৃষ্ঠপোষকদেরও। সাধারণদর্শকদের জন্যটিকিট তাই এমন দুর্মূল্য! ওয়েবসাইট।