অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুলার ভবিষ্যদ্বাণীরাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতারা যে ফুটবলের হাল হকিকত সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন, সেটা তাঁদের কথাবার্তাতেই বোঝা যায়। কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভাও সেই কাতারে পড়বেন—এটা মেনে নেওয়া কষ্টকর। ফুটবল অন্তঃপ্রাণ এই নেতা সম্প্রতি ‘দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখতে চাই’ জাতীয় মন্তব্য করে তাঁর ফুটবল প্রজ্ঞাটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন। নাকি ব্যাপারটি পুরোপুরিই কূটনৈতিক? দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জুমা এসেছেন ব্রাজিলে। দুজনের হাসিমুখ ছবি তুলছিলেন আলোকচিত্রীরা। এমন সময় লুলা বলে ওঠেন, ‘কে জানে, ২০১০ বিশ্বকাপের ফাইনালের ছবিটার এটাই পূর্বাভাস কি না।’ মানে পরিষ্কার, ১১ জুলাই ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম ব্রাজিল ম্যাচ দেখতে চান তিনি! এএফপি।রোনালদোর ‘গোল’দারুণ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো...আহা, মাঠের কথা হচ্ছে না! পর্তুগিজ তারকা তো ফুটবল ময়দান ছাড়াও আরেক জায়গায় ভালোই ‘খেলেন’। যা ধরেছেন ঠিকই, দৃশ্যপটে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের নতুন প্রেমিকা আবির্ভূত। নাম তাঁর কিম কারডাশিয়ান। ২৯ বছর বয়সী এই মার্কিন তরুণী মোটামুটি নামজাদা মডেল। মডেলদের প্রতি রোনালদোর যেমন আগ্রহ, কিমেরও নাকি সমান আগ্রহ ফুটবলারদের প্রতি। তাঁর সাবেক প্রেমিকও ছিলেন একজন ফুটবলার। আমেরিকান ফুটবলার অবশ্য। যা-ই হোক, এই দুজনকে চুম্বনরত অবস্থায় আবিষ্কার করা গেছে বলে খবর। মায়ামিতে ছুটি কাটাতে গিয়ে পরিচয় দুজনার। নেরেইদা গ্যালার্দো, বিপাশা বসু, প্যারিস হিলটন...মাঠের মতো অনেক ঘাটেও বিচরণ রোনালদোর। ওয়েবসাইট। কানা ভবিষ্যৎবিশ্বকাপ সে যে খেলারই হোক, তা আয়োজনের জন্য মুখিয়ে থাকে দেশগুলো। আয়োজক হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকতে চলে কূটনৈতিক তৎপরতা। এক দেশকে টপকে আরেক দেশ আয়োজক হয়ে গেলে চলে মন কষাকষিও। কানাডা দেখা গেল উল্টো পথে হাঁটছে। ২০১২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে তারা। কারণ সময়মতো ভেন্যুগুলো তৈরি করতে না পারা। আগামী পরশু অনুষ্ঠেয় আইসিসির সভায় বিকল্প আয়োজক বেছে নেওয়া হবে। আসলে কানাডায় ক্রিকেট জনপ্রিয় নয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে আর্থিক দিক দিয়ে লাভজনকও বলা যায় না। দুঃখের বিষয়, এই কানাডাই কিন্তু প্রথম ‘অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচ’টি খেলেছিল, ১৮৪৪ সালে! ওয়েবসাইট।