অন্যকলাম
‘এসএনপি’স্কটিশরা ইংলিশদের দুই চোখের বিষ। দুই দলের ফুটবল সমর্থকদের খোঁচাখুঁচির ইতিহাসও নতুন নয়। এবার বিশ্বকাপ চলার সময় ইংল্যান্ড সমর্থকেরা ভালো একটা বুদ্ধি বার করেছে স্কটিশ সমর্থকদের খেপানোর। ইংলিশ সমর্থকেরা বিশেষ ধরনের টি-শার্ট বানাচ্ছে যেখানে বড় করে লেখা থাকবে ‘এসএনপি’। মানে? ‘স্কটল্যান্ড নট প্লেয়িং’! স্কটল্যান্ড যে চূড়ান্ত পর্বে জায়গা পায়নি এ নিয়েই খোঁচানোর চেষ্টা আরকি! এটা আসলে ‘এবিই’র পাল্টা জবাব। ‘এনিওয়ান বাট ইংল্যান্ড’—‘ইংল্যান্ড ছাড়া অন্য কেউ’ এমন টি-শার্ট বানিয়েছিল স্কটিশরা। সেই কথা ইংল্যান্ড সমর্থকেরা ভালোই মনে রেখেছে দেখা যাচ্ছে। ওয়েবসাইট। তৃতীয় দর্শনেপ্রথম দর্শনেই প্রেম—বহুবার শুনেছেন। তৃতীয় দর্শনে প্রেম? নতুন কথা। শোয়েব আর সানিয়া মালিকের বেলায় ঘটেছে ঠিক এটাই। সদ্যই এক ছাদের নিচে চলে আসা দুই ভুবনের দুই বাসিন্দা জানিয়েছেন, প্রথম কিংবা দ্বিতীয় দর্শনে নয়, তাঁদের মধ্যে প্রেমের বীজ রোপিত হয়েছিল তৃতীয় দর্শনে। দুজনের প্রথম দেখা ২০০৪ সালে, অস্ট্রেলিয়ার হোবার্টের এক রেস্তোরাঁয়। পরদিন ওয়াকার ইউনুসকে সঙ্গে নিয়ে সানিয়ার একটা ম্যাচ দেখতে গিয়েছিলেন মালিক। তখনই ‘সাদাসিধে’ আর ‘আকর্ষণীয়’ অলরাউন্ডার নজরে পড়েন ভারতীয় টেনিস তারকার। কিন্তু প্রেম শুরু হয় সোহরাব মির্জার সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পর। সেই হোবার্টেই চুটিয়ে প্রেম করেছেন দুজনে, যেখানে ছয় বছর আগে দেখা হয়েছিল প্রথমবার! ওয়েবসাইট।বিবাদনামটা যেমন বোকা, আর্জেন্টিনার এ ক্লাবটির কিছু খেলোয়াড়ের আচার-আচরণও যেন তেমনটাই। খ্যাপাটেপনা, বোকামি, অভিমান যা কিছু আপনি ভাবতে পারেন। গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে বোকা জুনিয়র্সের ৪-০ গোলের জয়ে মার্টিন পালের্মো জোড়া গোল করে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড করে ফেলেছেন। তাঁকে রেকর্ড ভাঙা গোলটি বানিয়ে দিয়েছিলেন আবার হুয়ান রোমান রিকেলমে। রিকেলমের সঙ্গে এ গোলটির উদ্যাপন করতে যাবেন পালের্মো, কিন্তু রিকেলমে তখন অনেক দূরে গিয়ে নিজেই নিজের মতো করে আনন্দ করছেন। পালের্মোর কাছে এটি ছিল উপেক্ষা, তাই কথাই বন্ধ করে দেন রিকেলমের সঙ্গে। অবশেষে স্কুলের হেডমাস্টারের মতো দুজনের বিবাদ মিটিয়েছেন ক্লাব সভাপতি হোর্হে আমোর অ্যামিল। ওয়েবসাইট।