অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাই-আদরজামাই-আদর কত প্রকার ও কী কী এবার শোয়েব মালিককে ভালোমতোই বুঝিয়ে দিয়েছে সানিয়ার পরিবার। মালিকের পরিবারের যত্নআত্তির কোনো কমতি ছিল না। বিয়ের জন্য সীমান্তের ওপার থেকে আসা মালিকের স্বজনেরা দেশে ফিরে যাওয়ার আগে মির্জা পরিবারের অকুণ্ঠ প্রশংসাই করে গেলেন। কিছু কিছু পত্রিকায় ছাপা হয়েছে মালিকের পরিবারকে নাকি যথেষ্ট সম্মান দেখানো হয়নি। এ কারণে তাঁরা নাখোশ। কিন্তু এ ধরনের গুজবকে উড়িয়ে দিয়েছেন মালিকের ভগ্নিপতি ইমরান জাফর। মালিকের মা-ও পুত্রবধূ সানিয়াকে নিয়ে উচ্ছ্বসিত। কনেপক্ষের সব অনুষ্ঠান-আয়োজন আপাতত শেষ। এখন বরপক্ষের পালা। বৌভাত কবে হচ্ছে—সেটি অবশ্য গোপন রাখছে মালিকের পরিবার। ওয়েবসাইট।রেসলার ফ্লিনটফক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর পর অ্যান্ড্রু ফ্লিনটফ কী করবেন? কোচিং? ধারভাষ্য? ক্রিকেট সাংবাদিকতা? না, তিনি হবেন রেসলার! ইংলিশ অলরাউন্ডার সম্প্রতি তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছেন এক সাক্ষাৎকারে। ঠাট্টা করে বলেছেন অবশ্য। সত্যি সত্যিই রেসলিংয়ে নামার কোনো ইচ্ছে তাঁর নেই। তবে এই কথায় কোনো রসিকতা নেই, খেলাটি ভীষণ প্রিয় ফ্রেডির। নিয়মিত ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) দেখেন বলেও জানালেন। গত সপ্তাহে ডব্লুডব্লুইর বেশ কজন তারকার সঙ্গে দেখা করেও এসেছেন। ‘ফ্রেডি বরাবরই রেসলিংয়ের ভক্ত। তাই সুযোগ পেতেই রেসলিং তারকাদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছে। ও এ অনুষ্ঠানটা খুবই উপভোগ করে’—বলেছেন ফ্লিনটফের এক বন্ধু। ওয়েবসাইট।বসে বসেই!একটা বলও না করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ১ লাখ ১০ হাজার ডলার ভাতা পেয়েছেন বার্ট ককলি! নিউসাউথ ওয়েলসের এই ফাস্ট বোলার গত ভারত সফরের দলে ডাক পেয়েছিলেন পিটার সিডল ইনজুরিতে পড়ায়। কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়নি। পানির বোতল নিয়ে মাঠে ছোটাছুটি করেছেন শুধু। এ-ই করেই লাখ ডলার! কারণটা সিএর ইনজুরি-সংক্রান্ত একটি শর্ত। অস্ট্রেলিয়া দলে থাকার সময় কোনো খেলোয়াড় ইনজুরির কারণে ছিটকে গেলে পরবর্তী প্রতিটি ওয়ানডেতে সে না থাকলেও ৫ হাজার ডলার ভাতা পায়। ‘আমি মোটেও টাকার জন্য খেলি না। লোকে যখন আমাকে জিজ্ঞেস করে, “কেমন টাকা পাচ্ছ?” খারাপই লাগে। কারণ আমার মূল লক্ষ্যই হলো ব্যাগি গ্রিন টুপিটা পাওয়া’—বসে বসে টাকা পেতে ভালো লাগে না ককলির! ওয়েবসাইট।