অন্যকলাম
নরম্যানের নতুনসত্যিকার প্রেম নাকি জীবনে একবারই আসে। কে বলল? গ্রেগ নরম্যানের দিকে তাকিয়ে দেখুন না, গলফ কিংবদন্তি কতবার প্রেমে পড়লেন, নিজেই হয়তো বলতে পারবেন না। ৫৫ বছর বয়সী নরম্যানের সাম্প্রতিকতম ভালোবাসা কার্স্টেন কান্টার। ৪১ বছর বয়সী কান্টার দুই সন্তানের জননী, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। বেড়ে উঠেছেন দক্ষিণ সিডনির শহরতলিতে। দুজনের বন্ধুত্ব বেশ পুরোনো, তবে অনেক দিন পর গত বছর কায়রোতে দেখা হওয়ার পরই নাকি দুজনের মধ্যে ভালোবাসার উদয়। ২৫ বছর ঘর করার পর প্রথম স্ত্রী লরা অ্যান্ড্রাসিকে ডিভোর্স দেন নরম্যান, দ্বিতীয় স্ত্রী ক্রিস এভার্টের সঙ্গে ছাড়াছাড়ি হয় ১৮ মাস সংসার করার পর। ওয়েবসাইট।ধোনির মামলাএত বড় প্রতারণা! তাও আবার বিশ্বের সবচেয়ে প্রতাপশালী ক্রিকেট দেশ ভারতের অধিনায়কের সঙ্গে! মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কলকাতার ক্রীড়া ব্যবস্থাপনা কোম্পানি গেমপ্ল্যানের চুক্তি শেষ হয়ে গেছে ২০০৮ সালে জানুয়ারিতেই। ধোনির স্পনসর, বিজ্ঞাপন-সংক্রান্ত ব্যাপারগুলো দেখভাল করত গেমপ্ল্যান। দুই বছর আগে চুক্তি শেষ হয়ে গেলেও কোম্পানিটি স্পনসরদের কাছ থেকে ঠিকই অর্থ আদায় করে যাচ্ছিল, কিন্তু ধোনিকে একটি পয়সাও দেয়নি। জানতে পেরে আর দেরি করেননি ভারত দলপতি, মামলা ঠুকে দিয়েছেন কলকাতা হাইকোর্টে। গেমপ্ল্যানের প্রধান এটা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মামলার শুনানি ২৩ এপ্রিল। ওয়েবসাইট।ভাইয়ের জন্য খুশি মনেই ফিরছিলেন আবদুল বিরাম দিউফ। যে আশায় ভাইয়ের খেলা দেখতে এসেছিলেন, তা পূরণ হয়েছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতেছে তাঁর ভাই ছোট ভাই মামে বিরাম দিউফের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির স্টেডিয়াম ইস্টল্যান্ড থেকে যেই বের হয়েছেন, অমনি অতর্কিতে হামলা। সিটির কিছু উন্মত্ত ভক্ত তাঁকে ঘুষি-লাথি মেরে ফেলে দেন পাশের জঙ্গলে। হামলাকারীদের কাউকে চিহ্নিতই করা যায়নি, গ্রেপ্তার তো দূরের কথা। হামলার সুনির্দিষ্ট কারণটাও তাই জানা যায়নি। তবে কারণটা তো অনুমান করাই যায়, সিটি সমর্থকেরা ডার্বিতে হারের যন্ত্রণা কমিয়েছে ম্যানইউ ফুটবলারের ভাইকে পিটিয়ে! ওয়েবসাইট।