অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের দাবিএক দিক দিয়ে নিজেকে পাকিস্তানের রাষ্ট্রপতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভাবতে পারেন ইজাজ বাট। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যতবার ওঠে, তার চেয়েও কয়েক গুণ বেশি ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে। প্রতিদিন বিভিন্ন মহল থেকে বাটের মুণ্ডপাত করা যেন পাকিস্তানের ক্রিকেট মহলের দৈনন্দিন কর্মতালিকার অংশই হয়ে গেছে! অতি-সম্প্রতি যে দাবিটা তুললেন আমির সোহেল। পাকিস্তানের ক্রিকেট বরাবরই একের পর এক হাস্যকর নাটকের জন্ম দিয়ে গেছে। কিন্তু বাটের আমলে সেটার মাত্রা যেন ছাড়িয়ে গেছে সবচেয়ে বেশি। সর্বশেষ নাটকটা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলি খেলোয়াড় কাকে নেওয়া হচ্ছে তা নিয়ে। এর পর সাবেক তারকা ক্রিকেটার আমির সোহেল দাবি করেছেন, ‘অনেক হয়েছে, আর না। বাট এবার মানে মানে কেটে পড়ুন।’ ওয়েবসাইট।বিশ্বকাপ নিষিদ্ধটেনিস বনাম ফুটবল...লড়াইটা আরও স্পষ্ট করে বলা যায় উইম্বলডন বনাম বিশ্বকাপ! টেনিসের ঐতিহ্যের এই আসরের সঙ্গে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই লড়াইয়ে জিতবে কে? উত্তরটা জানা যাবে কদিন পরই। কারণ এবার উইম্বলডনের সূচির (২১ জুন থেকে ৪ জুলাই) সঙ্গে মিলে গেছে বিশ্বকাপের সূচি। ইংল্যান্ড দলকে ঘিরে যে উত্তেজনা আবারও জমে উঠছে, তাতে উইম্বলডনের বেশ কিছু ম্যাচে গ্যালারি ফাঁকাও যেতে পারে বলে আয়োজকদের শঙ্কা। অবশ্য ফুটবল বনাম টেনিসের এই লড়াইয়ে নিজেদের সুরক্ষার একটা ভালো বন্দোবস্ত করে রেখেছে উইম্বলডন কর্তৃপক্ষ। গ্যালারির দৈত্য-পর্দায় বিশ্বকাপের কোনো ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েবসাইট।কলার খোসাপা পিছলে আলুর দম। কলার খোসা থেকে তাই সাবধান। কারা এই কলার খোসা? আফগানরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে যুদ্ধবিধ্বস্ত দেশটি। বাছাইপর্ব তো বটেই, মাঝেমধ্যেই আফগানরা তাদের লড়াকু মেজাজের পরিচয় দিয়ে যাচ্ছে বিভিন্ন ম্যাচে। এ কারণেই ৩০ এপ্রিল শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের গ্রুপে পড়া দক্ষিণ আফ্রিকার মতো ফেবারিটরাও সাবধান। দলের অধিনায়ক গ্রায়েম স্মিথ সতীর্থদের সাবধান করে দিয়ে বলেছেন, আফগানিস্তানকে কেউ যেন মোটেও হালকা করে না দেখে। কারণ এরাই সম্ভাব্য ‘কলার খোসা’। ‘ওদের ওপেনার করিম সাদিক ডেল স্টেইনকেও মোটেও ভয় পায় না এমনটাই আমি পড়েছি। না পাওয়ারই কথা। আমি যদি যুদ্ধের ভেতর দিয়ে বড় হতাম, আমিও কাউকে ভয় পেতাম না’—বলেছেন স্মিথ। এএফপি।