অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির জনপ্রিয়তাএই সময় সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কে? অনেকে নিশ্চয়ই লিওনেল মেসির নাম বলবেন। তবে মেসি কিন্তু নিজ দেশেই কল্কে পাচ্ছেন না! আর্জেন্টাইন দৈনিক লা ন্যাসিওন জানিয়েছে, আর্জেন্টিনায় মেসি খুব একটা জনপ্রিয় নন! ‘বিশ্বের সেরা খেলোয়াড়টি আর্জেন্টিনার, কিন্তু নিজ দেশেই একজন রেফারির চেয়েও কম ভক্ত আছে তাঁর’—আর্জেন্টিনায় মেসির জনপ্রিয়তা সম্পর্কে পত্রিকাটির মন্তব্য। সেই শৈশবেই মেসি আর্জেন্টিনা ছেড়েছিলেন। ফলে স্থানীয় ক্লাবে তাঁর খেলা দেখার সৌভাগ্য খুব একটা হয়নি। মেসির বেড়ে ওঠা বার্সেলোনাতেই। আর্জেন্টিনার অনেকেই তাঁকে ‘কাতালান’ বলে ঠাট্টাও নাকি করে। ফ্রান্সে জন্ম নেওয়া গঞ্জালো হিগুয়েইনও ছাড় পাচ্ছেন, যেটা মেসি পাননি। এর একটা বড় কারণ জাতীয় দলের হয়ে প্রত্যাশার প্রতিদান দিতে না পারা। দুশ্চিন্তার কিছু নেই। আগামী বিশ্বকাপে দারুণ কিছু করে দেখালেই হু হু করে বেড়ে যাবে আর্জেন্টিনায় মেসির সমর্থকসংখ্যা। ওয়েবসাইট। পিয়েরো যাচ্ছেন...জুভেন্টাসের তখন দুঃসময়, ম্যাচ পাতানো কেলেঙ্কারির শাস্তি হিসেবে নেমে গেছে দ্বিতীয় বিভাগে, তখনো ‘তুরিনের বৃদ্ধা’কে ছেড়ে যাননি আলেসান্দ্রো দেল পিয়েরো। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেই তিনিই এখন দলের জন্য অপরিহার্য নন। ৩৫ বছর বয়সী পিয়েরো তারকা ফুটবলারদের ‘বৃদ্ধাশ্রম’ যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে নাম লেখাচ্ছেন বলেই খবর। জুভেন্টাস অধিনায়কও বলেছেন, ‘হ্যাঁ, আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, এই গ্রীষ্মেই।’ তবে কি জুভদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে তাঁর? ‘আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি ছুটি কাটাতে এবং এর পর আমি অবশ্যই ফিরে আসব।’ ওয়েবসাইট।