অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতিত পাতো!সত্ সঙ্গে স্বর্গবাস, আর অসত্ সঙ্গে? উত্তরটা শুধু জানেনই না, এখন বুঝছেনও আলেকজান্ডার পাতো। ব্রাজিলের এই এসি মিলান তারকা ক্লাব সতীর্থ রোনালদিনহোর সঙ্গে মজে অভ্যস্ত হয়ে পড়েছিলেন নৈশবিলাসে। সহ্য করতে করতে বাধ ভেঙে গেছে পাতোর স্ত্রীর। প্রায় প্রতি রাতে রোনালদিনহোর হাত ধরে নাইটক্লাবে যাওয়া পাতোর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে স্টেফানি ব্রিটোর। সম্পর্কে ফাটল ধরেছিল আগেই। ২০০৭ সালে আংটিবদল করার দুই বছরের মাথায় একবার ‘সমঝোতা’ করে আলাদা হয়ে গিয়েছিলেন পাতো-ব্রিটো। কিন্তু হূদয়ের টানে আবারও ফিরে আসেন। গত বছর জুলাইয়ে বিয়েও করেন। কিন্তু বিয়ের বছর পূর্তির আগেই ব্রাজিলিয়ান মডেল ব্রিটো ছেড়ে গেলেন পাতোকে। এমনও গুঞ্জন, কঠোর নিয়মানুবর্তী কোচ দুঙ্গাও নাকি পাতোকে দিতে চলেছেন কঠোর শাস্তি! ওয়েবসাইট।আবার মধুচন্দ্রিমারোম মাস্টার্সে বুঝি আর কখনোই খেলা হবে না অ্যান্ডি রডিকের! টুর্নামেন্টটা এমন এক সময়ে হয়, যখন মার্কিন টেনিস তারকা চলে আসেন ‘হানিমুন মুডে’। বোঝেননি? আরে রডিকের বিবাহবার্ষিকী ছিল গত সপ্তাহে। আর এ সময়েই শুরু হয় রোম মাস্টার্স। ভবিষ্যতে কী হবে কে জানে, আপাতত এ বছর প্রথম বিবাহবার্ষিকীটা দ্বিতীয় মধুচন্দ্রিমাতেই উদ্যাপন করতে চান রডিক। বিকিনি-মডেল বউ ব্রুকলিন ডেকারকে সেই কথাই তিনি দিয়েছেন। হাওয়াই দ্বীপপুঞ্জে যাবেন ছুটি কাটাতে। একান্তে কাটবে সময়। ইতালির এই টুর্নামেন্টে না খেলার জন্য অবশ্য কোনো জরিমানা করা হচ্ছে না র্যাঙ্কিংয়ের সাত নম্বর তারকাকে। ওয়েবসাইট। গণিতজ্ঞ বেকহামপেশাদার ফুটবলের ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয় না ঠিকমতো। তাই ইনজুরির কারণে অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া ছুটিটার সদ্ব্যবহার করছেন ডেভিড বেকহাম। স্ত্রী ভিক্টোরিয়াও তারকা জগতের ব্যস্ত মানুষ। বেকহামই তাই দায়িত্ব নিয়েছেন বাচ্চাদের পড়াশোনা করানোর। হোমওয়ার্কগুলো তিনিই দেখিয়ে দিচ্ছেন। মনোযোগ দিয়ে কষছেন অঙ্ক! স্বামীর এই ‘প্রতিভা’ দেখে ভিক্টোরিয়া মুগ্ধ। ‘ও আসলেই দারুণ করছে। হোমওয়ার্কের দায়িত্বটা ওর ওপরেই ছেড়ে দিয়েছি। কারণ, আমাকে আবার ছুটতে হবে বাইরে’—বলেছেন ভিক্টোরিয়া। ওয়েবসাইট।