অন্যকলাম
টাকা দিয়ে খবর‘শোয়েনিয়া’ জুটি নিয়ে মিডিয়ায় তুমুল আগ্রহ। প্রতিদিন ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বড় অংশ বরাদ্দ রাখছে এই কপোত-কপোতীকে নিয়ে। অনেকেরই যে টু-পাইস কামাইও হচ্ছে বেশ, সে আর বলতে। তাই ভালো বুদ্ধি বের করেছেন শোয়েব মালিক। শিয়ালকোটে সানিয়া মির্জার বৌভাতের মিডিয়া স্বত্ব বিক্রি করতে চাইছেন। দাম ‘মাত্র’ সাড়ে তিন কোটি রুপি! যেসব মিডিয়া এই স্বত্ব কিনবে, কেবল তারাই ছবি আর ভেতরের সংবাদ ছাপতে পারবে। মালিকের দুলাভাই জাফর ইমরান আগে জানিয়েছিলেন, বৌভাতে সাংবাদিকের প্রবেশাধিকার থাকবে না। এখন তো বোঝা যাচ্ছে, এ স্রেফ মিডিয়া স্বত্ব বিক্রির কৌশল। ইউরোপ-আমেরিকায় এটি দেখা যায় আকছার। কিন্তু উপমহাদেশে বিরল! ওয়েবসাইট। ব্যবসায়ী ফার্গুসন‘অবসর! ঠাট্টা করছেন নাকি?’ অবশেষে অবসরে যাচ্ছেন কি না, এমন প্রশ্নটাকে এভাবেই উড়িয়ে দিচ্ছেন অ্যালেক্স ফার্গুসন। কিন্তু এটাও তো বাস্তবতা, চাইলেও তো চিরদিন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব সামলাতে তিনি পারবেন না। একদিন না-একদিন অবসর তাঁকে নিতেই হবে। এই বাস্তবতা ফার্গিও বোঝেন। এরই মধ্যে নাকি অবসর-পরবর্তী জীবনের ছকও কেটে রেখেছেন এই স্কটিশ। অবসরের পর ব্যবসা করবেন। মদ আমদানির ব্যবসা। তবে অবসর নেওয়ার পর প্রথম বছরটি পুরোপুরি ছুটিতেই কাটাতে চান এই ৬৮ বছর বয়সী। স্ত্রী ক্যাথিকে নিয়ে প্রথম ছয় মাস কাটাবেন চেশায়ারে নিজেদের বাড়িতে, পরের ছয় মাস ফ্রান্সে। ওয়েবসাইট।ক্লিসকোর ‘ঘুষি’বক্সার তিনি। প্রতিপক্ষকে ঘুষি মেরে উড়িয়ে দেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভাইতালি ক্লিসকো যখন আবারও নামছেন রাজনীতির ময়দানে, দলের নাম হিসেবে বেছে নিলেন ‘ওউডার’, যার মানে কি না ‘ঘুষি!’ ইউক্রেনের এই সাবেক বক্সিং তারকা দেশটির ‘ঘুণ ধরা’ রাজনীতি বদলে দিতে চান, ‘আমি নিজের লক্ষ্য সব সময়ই পূরণ করে এসেছি। আশা করি, এবারও তা-ই হবে।’ ক্লিসকোর দলের পুরো নাম ইউক্রেনিয়ান ডেমোক্রেটিক অ্যালায়েন্স ফর রিফর্ম। সংক্ষেপ করলে ইউক্রেনীয় ভাষায় দাঁড়ায় ‘ওউডার’। এই ওউডার কিংবা ঘুষি দিয়ে তিনি ইউক্রেনের উন্নয়নের বাধার দেয়ালগুলো গুঁড়িয়ে দিতে চান। বক্সিং ক্যারিয়ারে কখনোই ‘নকআউট’ না হওয়া ক্লিসকো অবশ্য রাজনীতিতে ঘায়েল হয়েছেন দুবার; কিয়েভের মেয়র পদে নির্বাচন করে হেরে গিয়ে। এএফপি।