অন্যকলাম
রাজকন্যার দৌড়রাজকন্যারা নাকি হন ননীর পুতুল। সাধারণের সঙ্গে মেশা তো দূরের কথা, তাঁদের নাকি মাটিতেই পা পড়ে না। কে বলল? এই দেখুন না, প্রিন্সেস বিয়েট্রিস শুধু রাস্তাতেই নামেননি, দৌড়েছেনও। তাও যে সে দৌড় সেটি নয়, রীতিমতো ম্যারাথন! লন্ডন ম্যারাথনে নেমেই গিনেস বুকে নাম উঠে গেছে ২১ বছর বয়সী রাজকন্যার। ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে দৌড়েছেন এ জন্য নয়, দৌড়েছেন আরও ৩৩ জনের সঙ্গে একই বন্ধনীতে আবদ্ধ হয়ে। ম্যারাথনে সবচেয়ে বড় ‘মানববন্ধনী’ এটাই। ৫ ঘণ্টা ১৫ মিনিট ৫৭ সেকেন্ড সময় নিয়ে ২৬.২ মাইলের দৌড় করার পর ফিনিশিং লাইনে বড় মেয়েকে অভিনন্দন জানান বাবা ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু ও মা ডাচেস অব ইয়র্ক সারা ফার্গুসন। এএফপি।বাজির পক্ষেলোলিত মোদির বিরুদ্ধে অনেক অভিযোগের একটি, তাঁর আইপিএল বাজিকরদের পসরা বসিয়ে দিয়েছে। কিন্তু এই বাজি বা বেটিংকে অন্যায়টা বলা হচ্ছে কেন? ভারতীয় পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়ার চালানো একটা জরিপে তো দেখা যাচ্ছে, মানুষ বাজি ব্যাপারটাকে বৈধ করে দেওয়ারই পক্ষে! জরিপে অংশ নেওয়া লোকদের অন্তত ৭৪ শতাংশ মনে করছে, বাজি ধরাধরি বৈধ করে দেওয়া উচিত। এবং এ-সংক্রান্ত ‘সেকেলে’ আইনটাও বাতিল করে দেওয়া উচিত। তাহলেই ক্রিকেটে বাজি ধরা নিয়ে আর এত কাণ্ড হবে না। এর কারণে ম্যাচ পাতানোর মতো ঘটনাও ঘটবে না। সমস্যার সমাধান কি আসলে এতই সোজা? এএফপি।ফিটনেসের জন্য এমনিতেই ওজন ৭০ কেজি, তার ওপর আবার কোর্টের সঙ্গে সম্পর্ক নেই মাস তিনেক। সেই জানুয়ারিতে পিঠের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬ থেকে সরে দাঁড়িয়েছিলেন দিনারা সাফিনা। তার পর থেকেই কোর্টের বাইরে। কিন্তু না খেলে শুধু বসে থাকলে তো আছে আরও মুটিয়ে যাওয়ার ভয়। ফিটনেস ধরে রাখার জন্য মহিলা টেনিসের সাবেক শীর্ষ তারকা মোটেই বসে ছিলেন না। কী করেছেন? তিনটে মাস নিয়ম করে সাইকেল চালিয়েছেন। হতাশার সময়গুলো পেছনে ফেলে এ সপ্তাহেই কোর্টে নামছেন স্টুটগার্টে। জয়টা আজ বড় বেশি করে চাইছেন সাফিনা। দীর্ঘদিন পরে কোর্টে নামছেন বলেই নয়, আজই যে ২৪ পূর্ণ করছেন তিনি! এএফপি।