অন্যকলাম
কারণ লেজারবল নিয়ে ছুটে আসছেন স্ট্রাইকার। ঠিক সেই সময়ই যদি গোলরক্ষকের চোখে এসে পড়ে লেজারের আলো? এভাবে গোল খাওয়াটা কোন দল মেনে নিতে পারে! আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মিসরের আল-আহলি ক্লাব ঠিক এরকম এক কারনেই হয়েছে অঘটনের শিকার, হেরে গেছে লিবিয়ার আল-ইত্তেহাদ ক্লাবের কাছে। আহলি ক্লাবের দাবি, কোনো এক দর্শক তাদের গোলরক্ষক আহমেদ আদেলের চোখে লেজারের আলো ফেলে তাঁর মনঃসংযোগ নষ্ট করে দিয়েছিলেন। এখন ৬০ হাজার লোকের মধ্যে সেই দর্শককে খুঁজে বের করবে কে? এএফপি।শাহরুখকেও নোটিশশাহরুখ খানের কি আফসোস হচ্ছে? দিব্যি তো সুখে ছিলেন। খামোখা কী দরকার ছিল আইপিএলের সঙ্গে জড়ানোর! আইপিএলে কলকাতা নাইট রাইডার্সই একমাত্র দল, এখনো সেমিফাইনাল কী বস্তু তারা জানে না। এরই মধ্যে আবার আইপিএল নিয়ে মাঠের বাইরে কত ঝক্কি-ঝামেলা। আর্থিক অনিয়ম আর কর ফাঁকির তদন্ত চলছে। এবার চিঠি এল শাহরুখ খান আর তাঁর স্ত্রী গৌরীর নামেও। কোম্পানি আইন অমান্যের অভিযোগ এনে এই দুজনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে ভারতের রেজিস্টার অব কোম্পানিজ। ওয়েবসাইট।