অন্যকলাম
কূটনৈতিকইন্টার মিলানের বিপক্ষে জিতেও বার্সেলোনা বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। বার্সা সমর্থকদের মন খারাপ। রাফায়েল নাদালের কেমন লাগছে? আপাতদৃষ্টিতে খারাপই লাগার কথা। তাঁর চাচা মিগুয়েল অ্যাঞ্জেলের সাবেক দল বার্সার হারে ভালো লাগে কী করে? আবার আরেক দিক থেকে ভালোও লাগার কথা। এই টেনিস তারকা নিজে যে আবার রিয়াল মাদ্রিদের সমর্থক। আসলে নাদাল খুশিও হননি, দুঃখও পাননি। এই ম্যাচের আগে তিনি বেশ কূটনৈতিক একটা অবস্থানে ছিলেন, ‘মনে রাখবেন, আমার চাচা আট বছর বার্সেলোনার হয়ে খেলেছেন। আবার রিয়াল মাদ্রিদ সমর্থক হিসেবে স্পেনের সব দলকেই আমি সমর্থন করতে পারি, বার্সেলোনা ছাড়া। তবে বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্কটা সব সময়ই ভালো।’ এএফপি।শচীন-আমস্টেডিয়ামের গ্যালারি, প্যাভিলিয়ন, রাস্তা, রেস্তোরাঁ, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত আছে শচীন টেন্ডুলকারের নামে। নেই কোনো ফল। এবার সে অভাবও ঘুচল। চলে আসছে ‘শচীন টেন্ডুলকার আম’! ভারতীয় এই ব্যাটিং মায়েস্ত্রোর নামে নতুন উদ্ভাবিত এক জাতের আমের নামকরণ করা হয়েছে। কাজটি করেছেন কৃষিবিজ্ঞানী ও শচীনভক্ত কলিমুল্লা খান। তিনি দাবি করেছেন, টেন্ডুলকারের নামের এই আম আবিষ্কার করতে তিনি বেশ কয়েক ধরনের সুস্বাদু চোষা জাতের আমের সংকরীকরণ করেছেন। ফলে তৈরি হয়েছে খুবই লোভনীয় এক জাত। আমটি কেমন হলো, সেটা একবার চেখে দেখার জন্য কলিমুল্লা খান নিজের বাগানে নেমতন্ন করছেন টেন্ডুলকারকে। নিজের নামের আম খেয়ে কেমন লাগবে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের? ওয়েবসাইট।