অন্যকলাম
টেস্টে বুম বুমআর কদিন গেলে সর্বশেষ টেস্ট খেলার চার বছর পূর্তি উদ্যাপন করতে পারবেন শহীদ আফ্রিদি। ২০০৬ সালের জুলাইয়ে ইংল্যান্ডে সর্বশেষ সাদা পোশাকে কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। কাকতালীয় বলতে পারেন, সেই জুলাইয়ে, সেই ইংল্যান্ডেই আবার টেস্টে ফিরতে পারেন আফ্রিদি। এবং সেটাও অধিনায়ক হয়েই! শোনা যাচ্ছে, ইউসুফ-ইউনুসদের অনুপস্থিতিতে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টির কাঁধে টেস্ট নেতৃত্বের ভার দিয়ে দেখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। অথচ এই পাকিস্তানই মারকুটে স্বভাবের কারণে টেস্টে আফ্রিদিকে একরকম অপাঙেক্তয় মনে করেছে এই চারটি বছর। ঠেলায় পড়লে বাঘও ধান খায়, আর পিসিবিও ‘বুম বুম আফ্রিদি’কে বানায় টেস্ট অধিনায়ক! ওয়েবসাইট। হিতে বিপরীতপত্রিকায় নিজের নামটি ছাপার অক্ষরে দেখলে সবারই ভালো লাগে। খেলোয়াড়েরাও ব্যতিক্রম নন নিশ্চয়ই। কিন্তু নামের আগে যদি লেখা হয়, ‘বিশ্বের জঘন্যতম খেলোয়াড়’, ভালো লাগার প্রশ্নই উঠে না। ভালো লাগেনি রবার্ট ডিরও। ব্রিটিশ এই টেনিস খেলোয়াড় আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন ডেইলি টেলিগ্রাফ-এর বিরুদ্ধে। এতে হিতে হয়েছে বিপরীত। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ডি টানা ৫৪টি ম্যাচ হেরেছেন, এই ম্যাচগুলোতে একটা সেটও জিততে পারেননি—এসব তথ্য-উপাত্ত উপস্থাপন করে আত্মপক্ষ সমর্থন করেছে পত্রিকাটি। সব শুনে বিচারকের রায়, ‘টেলিগ্রাফ তো ঠিকই বলেছে!’ কী বুঝলেন, আইনগতভাবে সিদ্ধ হয়ে গেল, ডি এই পৃথিবীর সবচেয়ে বাজে টেনিস খেলোয়াড়! ওয়েবসাইট।