অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলিনের মাতৃত্বএখনো ছয় মাস হয়নি ওয়েইন রুনি বাবা হয়েছেন। এখনই যদি আবার খবর আসে, রুনির সন্তান আসছে, কেমন হবে? না, তেমন কোনো খবর নেই। তবে রুনির স্ত্রী কলিন বলছেন, তিনি খুব দ্রুতই আবার মা হতে চান। আসলে মাতৃত্বকে কলিন এতটাই উপভোগ করছেন যে, আরও কয়েকটি সন্তানের মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে তাঁর মধ্যে। একটা ফ্যাশন শোতে সবাইকে ছেলের ছবি দেখিয়ে এই মডেল বলেছেন, খুব দ্রুত আবার মা হবেন তিনি, ‘আমি অবশ্যই আরও বাচ্চা চাই। হ্যাঁ, ঠিক এখনই হয়তো না। তবে বছরখানেকের মধ্যে অবশ্যই। আমি এখনই কাজে ফিরছি না। আসলে মা হওয়াটা খুব উপভোগ করছি।’ ওয়েবসাইট। সান্ধ্য আইনগতবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়ের পর ঘরে-বাইরে সে কী সমালোচনা! ভারত তাই এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। এমনিতে আইপিএলের নানা অনিয়ম নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড অস্বস্তির মধ্যে আছে। ক্রিকেটকে ক্রিকেটের জায়গা থেকে সরিয়ে আনার জন্য সমালোচনাও শুনতে হচ্ছে। আর তাই বোর্ডের তরফ থেকে টিম ম্যানেজমেন্টের কাছে নির্দেশ গেছে, ওয়েস্ট ইন্ডিজে কোনো খেলোয়াড়ই যেন রাতভর পার্টি-টার্টি না করে। সাড়ে নয়টার মধ্যে ফিরতি হবে হোটেলে। অন্যথা করলে বড় শাস্তি! এমনিতে ওয়েস্ট ইন্ডিজ মানে উৎসব-আনন্দের অফুরন্ত উৎস। তবে সেই হাতছানিতে বোর্ডের নির্দেশ ভুলে কোনো ক্রিকেটার যদি পার্টিতে যান, তবেই সেরেছে! ওয়েবসাইট। ফার্গুসনের ইচ্ছাগুরু-শিষ্যের মিলন? হলে তো মন্দ হয় না! ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর পুরোনো ঠিকানায় ফিরতে চান, ম্যানইউও আগ্রহী—এমন খবরই বাতাসে। খোদ অ্যালেক্স ফার্গুসনও জানালেন, গ্রীষ্মের দলবদলের বাজারে বড় অঙ্কের টাকা কোনো একজন খেলোয়াড়ের ওপর খরচ করতে তিনি নারাজ। তবে হ্যাঁ, সেটা যদি রোনালদো হয়, তবে তিনি ভেবে দেখবেন। ‘৬ কোটি পাউন্ড দিয়ে কাউকে কেনার মতো লোক আমি নই’—ম্যানইউ কোচের প্রথম কথাটাই ছিল এটা। জিজ্ঞেস করা হয়েছিল, বার্সার লিওনেল মেসিকেও কিনতে আগ্রহী নন তিনি? ‘না, তবে রোনালদোকে ফিরিয়ে আনতে আমি ৬ কোটি পাউন্ড খরচ করতে রাজি। বাজার অতিমূল্যায়িত হয়ে গেছে!’—ফার্গুসনের উত্তর। এই ম্যানইউই এই মৌসুমের শুরুতে ৮ কোটি পাউন্ডে রোনালদোকে বিক্রি করে দিয়েছিল রিয়াল মাদ্রিদে। ওয়েবসাইট।