অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল অনুবাদআর্সেন ওয়েঙ্গার চটবেন না কেন? আন্দ্রে আরশাভিন তাঁর দলের মাঝমাঠের বড় ভরসা। অথচ সাংবাদিকদের বলেছেন, তিনি স্বপ্ন দেখেন বার্সেলোনায় খেলার। আর্সেনালের ফরাসি কোচ কোনো রাখঢাক করেননি, বলে দিয়েছেন, আরশাভিনের কথায় তিনি হতাশ। কিন্তু হতাশ তো আসলে আরশাভিন। এই রুশ ফুটবলার বলছেন, তিনি নাকি এমন কথাই বলেননি। না বললে একটি রুশ পত্রিকায় কীভাবে ছাপা হলো কথাটা? আরশাভিন রাজনীতিবিদদের মতো উত্তর দিয়েছেন, তাঁর কথার ভুল অনুবাদ করা হয়েছে। তিনি নাকি মোটেও বলেননি, বার্সায় খেলার স্বপ্ন দেখেন। শুধু তা-ই নয়, আরশাভিন রুশ কোনো পত্রিকায় কথা বললে ইংরেজিতে সেটির ভুলভাল অনুবাদ হয়। আরশাভিন কি তাহলে রুশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন! ওয়েবসাইট। অকল্পনীয়বললেই হলো, হোসে মরিনহো চলে যাবেন! ইন্টার মিলানের স্পোর্টিং ডিরেক্টর মার্কো ব্রাঙ্কা উল্টো প্রশ্ন করে বসলেন। কিছুদিন ধরেই ইন্টার মিলানের পর্তুগিজ কোচ মরিনহোকে নিয়ে গুঞ্জন—তিনি ইন্টার ছেড়ে যেতে পারেন। কেউ কেউ তো তাঁর পরবর্তী ঠিকানাও ঠিক করে দিয়েছেন—রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্রাঙ্কা বললেন, ‘এমন কথা তো গত বছরও বলা হয়েছিল। কিছু সাংবাদিক এটা লিখেছে। কিন্তু মরিনহোকে নিয়ে আমরা খুশি এবং মরিনহোও তাই। ইন্টারে সে আগামী মৌসুমে থাকবে না, এটা অকল্পনীয়।’ মরিনহো ইন্টারে খুশি কি না কে জানে, তবে ইন্টারকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পর ইন্টার তো তাঁকে নিয়ে খুশি হবেই। এএফপি।থর্পের ‘না’বয়সটাও খুব বেশি হয়নি, ফিটনেসটাও আছে; ইয়ান থর্পের আবার পুলে নামতে সমস্যা কী! কাল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ইঙ্গিত দিল—২০১২ লন্ডন অলিম্পিকে আবার ফিরতে পারেন ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাঁতারু। ৫টি অলিম্পিক পদকজয়ী থর্পের কাছে এটি একেবারেই গুঞ্জন, ‘২০০৬ সালে আর প্রতিযোগিতামূলক সাঁতারে না নামার যে ঘোষণা দিয়েছিলাম, সেটা বহাল আছে, বহাল থাকবে।’ থর্পের পুলে ফেরার সময়ই বা কই? পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। খেলোয়াড়ি জীবনে ১১টি সোনার পদক ও ১৩টি বিশ্ব রেকর্ড গড়া থর্প বর্তমানে ভাষাতত্ত্ব ও মনোবিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। এএফপি।