অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওর্তেগার চমককে কাকে চমকে দেয়? ম্যারাডোনা ওর্তেগাকে চমকে দিলেন জাতীয় দলে ডেকে। এই বুড়ো বয়সে কেন তাঁকে দলে নেওয়া হলো—এ নিয়ে নানা অনুমান যখন চলছে, তখনই ক্লাবের হয়ে দুর্দান্ত খেললেন রিভারপ্লেটের এই ফরোয়ার্ড। চমকের যেন শেষ নেই। এবার ওর্তেগা মাঠের বাইরেও কিছু চমক দেখাতে যাচ্ছেন। না, আর মাদক নয়। এবার নিজের একটা টেলিভিশন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন ওর্তেগা। ‘এরিয়েল ওর্তেগা শো’ নামের এই অনুষ্ঠানে ওর্তেগা সপ্তাহে এক দিন হাজির হবেন এক একজন তারকা ফুটবলারকে নিয়ে। এসব তারকাকে বাছাই করা হবে তাঁর রিভারপ্লেট ও আর্জেন্টিনা দলের সতীর্থদের ভেতর থেকে। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রচার-স্বত্ব কেনার জন্য আর্জেন্টিনায় নাকি হুড়োহুড়ি লেগে গেছে। ওয়েবসাইট। নিরুদ্দেশ ঠেকাতেকর কর্মকর্তাদের তদন্তের সময় আইপিএল-সংক্রান্ত বিভিন্ন কাগজ হাপিশ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয় থেকে। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর নিজেই স্বীকার করেছেন, আইপিএল-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনিয়মের বিরুদ্ধে তদন্ত-প্রক্রিয়া ব্যাহত করতেই এই কাজটা করা হয়েছে বলে তাঁদের ধারণা। জরুরি দলিলপত্রের এই অনাকাঙ্ক্ষিত ‘নিরুদ্দেশ যাত্রা’ ঠেকাতে বিসিসিআই উদ্যোগী হয়েছে। নিয়ম করে দেওয়া হয়েছে, বোর্ডের অফিস থেকে কোনো কাগজপত্র বাইরে নেওয়া যাবে না। ‘মোদি অধ্যায় থেকে আমরা একটা বড় শিক্ষা পেয়েছি। এ কারণেই এই আগাম সতর্কতা’—বলেছেন বিসিসিআইয়ের একজন কর্মকর্তা। ওয়েবসাইট।মিকোলির হতাশাজন্মেছেন ইতালিতে। বড় হয়েছেন ইতালির আলো-বাতাসে। ফুটবলও খেলেন ইতালিয়ান লিগে। সেই ফ্যাব্রিজিও মিকোলি ঘোষণা দিয়েছেন, আসছে বিশ্বকাপে ইতালি নয়, তিনি সমর্থন দেবেন পর্তুগালকে! আসলে পালের্মোর অধিনায়কের এটা এক ধরনের হুমকি। দুই দিনের অনুশীলন শিবিরের জন্য যে ২৭ জন ফুটবলারকে ডেকেছেন ইতালি কোচ মার্সেলো লিপ্পি, তাঁদের মধ্যে নেই মিকোলি। এতে দারুণ হতাশ তিনি। এতটাই যে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যেতে না পারলে তাঁর সমর্থন পুরোপুরি বরাদ্দ থাকবে পর্তুগালের জন্য। হতাশা আর কাকে বলে! ওয়েবসাইট।