অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকশচীন টেন্ডুলকারের আরেকটা অভিষেক হলো সম্প্রতি। সেই ১৬ বছর বয়স থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। টেস্ট আর ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছে তাঁর। এখন তো ক্যারিয়ার-সায়াহ্নে তিনি। নতুন করে আবার কিসে অভিষেক হলো টেন্ডুলকারের? টুইটারে। সামাজিক যোগাযোগ স্থাপনকারী এই ওয়েবসাইটে নিজেকে নিয়ে এসেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। সাড়াও পেতে শুরু করেছেন সঙ্গে সঙ্গেই। বিশ্বজোড়া তাঁর ভক্তরা লিখতে শুরু করেছেন টেন্ডুলকারের টুইটারে। টেন্ডুলকারের ভক্ত হিসেবে আপনিও একবার ঢুঁ দিয়ে দেখতে পারেন এখানে! এএফপি। টিকিট লাগবে...‘টিকিট লাগবে ভাই টিকিট, অ্যায় বি-শ্ব-কা-পের টিকিট।’ ভাবছেন ঠাট্টা-মশকরা? মোটেও না। পঞ্চম পর্যায়ে টিকিট বিক্রির শুরুতে অভাবনীয় সাড়া মিলেছিল। কাউন্টারে নগদ অর্থের বিনিময়ে টিকিট কেনার সুবিধা পাচ্ছিল দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষ। কিন্তু এই পর্যায়ে বিক্রির জন্য রাখা ৫ লাখ টিকিটের অর্ধেকই এখনো বিক্রি হয়নি। অথচ বিশ্বকাপের মাত্র এক মাস বাকি। স্থানীয় আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান জানিয়েছেন, ৫ লাখ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ২ লাখ ৩০ হাজার। ‘আমরা বিশ্বকাপ শুরুর আগে কমপক্ষে ৯০ শতাংশ টিকিটের বিক্রি নিশ্চিত করতে চাই’—জর্ডানের এই আশা পূরণ হবে তো? এএফপি।তাঁদের ফেরাটেনিসে তাঁদের সাফল্য কতখানি সেটা বড় কথা নয়। দুজনই খেলোয়াড়ি জীবনে দারুণ দর্শকনন্দিত ছিলেন। এখন দুজনই টেনিসের বাইরে। সেই মার্টিনা হিঙ্গিস আর আনা কুর্নিকোভা এবার একসঙ্গে উইম্বলডন কোর্টে নামছেন। তাঁরা অবশ্য মূল প্রতিযোগিতায় খেলবেন না। খেলবেন ‘লিজেন্ডস ডাবল’ ইভেন্টে। ৫টি গ্র্যান্ডস্লাম জেতা হিঙ্গিস ২০০৭ সালে অবসর নিয়েছিলেন ডোপিংয়ের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায়। কুর্নিকোভা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও নিয়মিত টেনিস খেলেন না, মডেলিংই বেশি করেন। টেনিসের দুই ‘গ্ল্যামার গার্ল’কে একসঙ্গে দেখতে পাবে আবার তাঁদের ভক্তরা। এএফপি।