অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি হঠাৎএত দিন যা খবর এসেছে, তাতে মনে হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা এক ঘুষিতে নকআউট করে দিয়েছেন লোলিত মোদিকে। হররোজ যাঁর খবর আর ছবি ছাপা হতো পত্রিকায়, সেই মোদিও যেন কিছুদিন ধরে স্রেফ হাওয়া! তবে কি পরাজয় তিনি মেনেই নিয়েছেন? না, মাটি ফুঁড়ে যেন বের হলেন মোদি। হঠাৎই করেই আবার তাঁর আবির্ভাব টুইটারে। আর তাতে আভাস দিলেন, ১০ মের মধ্যে আনা অভিযোগের ব্যাপারে তাঁর যে ব্যাখ্যা চেয়েছে বিসিসিআই, সেটার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। ‘দুঃখিত, এত দিন টুইট করতে পারিনি। কারণ দর্শাও নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তাই টুইট করার সময় কোথায়’—মোদির সর্বশেষ ‘স্ট্যাটাস’। এএফপি। ইংলিশ মারে‘আর সবাইকে সমর্থন দিতে রাজি আছি, শুধু ইংল্যান্ড ছাড়া।’ ২০০৬ বিশ্বকাপে এমন মন্তব্য করে চমকেই দিয়েছিলেন অ্যান্ডি মারে। তাঁর পেছনে পুরো ইংল্যান্ডের সমর্থন, অথচ সেই তিনি ইংল্যান্ডের পক্ষে নন! মারের স্কটিশ সত্তাই কি তবে ইংলিশ-বিরোধী করে তুলেছে তাঁকে? চার বছর পর ব্রিটিশ এই টেনিস তারকা বলছেন, এবার তিনি মনপ্রাণ দিয়ে সমর্থন দেবেন ইংল্যান্ডকে। এই চার বছরে ‘স্কটিশ মারে’ বুঝি অনেকখানি ‘ইংলিশ’ হয়ে গেছেন? মারের ইংল্যান্ড সমর্থনের কারণ অন্য জায়গায়। বিশ্বকাপ আর উইম্বলডন চলবে একই সময়ে। ইংল্যান্ড ভালো করলে সবার মনোযোগ থাকবে ফুটবল দলের ওপর। তখন চাপমুক্ত হয়ে খেলতে পারবেন। কে জানে, এটাই প্রথম গ্র্যান্ডস্লাম তুলে দেবে কি না তাঁর হাতে! ওয়েবসাইট।পেলের আভাস‘রোনালদিনহোকে দলে নাও’ স্লোগানটা এখন আর তেমন জোরালো নেই। ব্রাজিলিয়ানরা বুঝি ছেড়েই দিয়েছে এই প্লে-মেকারকে বিশ্বকাপে দেখার আশা। এমন সময় চমক। সেটি আবার দিলেন খোদ পেলে। ইঙ্গিত দিলেন, এসি মিলান তারকাকে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে নেবেন কার্লোস দুঙ্গা। ব্রাজিলের কোচ নিশ্চয়ই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপ শিরোপা জেতা পেলের সঙ্গে। সেই আলাপেই দুঙ্গা পেলেকে আভাস দিয়েছেন, নেইমারকে না নিলেও শেষ পর্যন্ত রোনালদিনহোকে তিনি নিতে চান। রোনালদিনহোর অভিজ্ঞতাটার মূল্য দুঙ্গার কাছে অনেক বেশি। তাই ব্রাজিল সমর্থকদের চমকে দিয়ে ১১ মে প্রাথমিক দল ঘোষণার সময় রোনালদিনহো নামটিও উচ্চারণ করতে পারেন দুঙ্গা। ওয়েবসাইট।