অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী না পুরুষ?দক্ষিণ কোরিয়ার ফুটবলার পার্ক নারী, নাকি পুরুষ! ভাবছেন এদ্দিন বাদে এই প্রশ্ন কেন? পার্ক জি-সুং তো পেশাদার ফুটবলে খেলছেন দ-শ বছর হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেডেই ৫ বছর। হঠাৎ এই দক্ষিণ কোরীয় মিডফিল্ডারের লিঙ্গ-পরিচয় নিয়ে প্রশ্ন কেন? আসলে ভুল করলেন। নাম পার্ক, তিনিও ফুটবলার, খেলেনও দক্ষিণ কোরিয়ায়; কিন্তু পুরুষ দলে নয়, মহিলা দলে। আর প্রশ্নটা তুলেছেন চীন মহিলা দলের কোচ শাং রুইহুয়া। তাঁর দাবি, পার্ক ইউন-সুন আসলে নারী নন, পুরুষ! ‘পার্ক যদি এশিয়া কাপে খেলে আমরা অবশ্যই এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাছে নালিশ করব’—বলেছেন শাং। রয়টার্স।কোচ রুনি‘কোচ’ হিসেবে অভিষেক হয়ে গেল ওয়েইন রুনির। সে কী, বয়স মাত্র ২৪। সামনে পুরো ক্যারিয়ারই পড়ে আছে। এখনই খেলা বাদ দিয়ে কোচের ভূমিকায়? না, ঘাবড়াবেন না। রুনি ‘কোচিং’ করাচ্ছেন তাঁর বাড়ির পোষা টিয়া পাখিকে। মানে কথা শেখাচ্ছেন আরকি! এরই মধ্যে রুনি তাঁর পুত্রের নাম মুখস্থ করিয়েছেন টিয়াটিকে। এ নিয়ে আবার দেখা দিয়েছে নতুন সমস্যা। ‘শুরুর দিকে তো মজাই পেতাম। কিন্তু এখন হয়েছে কি, ওটার মুখ বন্ধই হচ্ছে না’—বলেছেন রুনি। সারাক্ষণ কানের কাছে ‘কাই’ ‘কাই’ শুনতে কারই বা ভালো লাগে! ওয়েবসাইট।ক্রিকেটের ‘বিবেক’যাত্রাপালায় যেমন দৃশ্যান্তরে হঠাৎই হাজির হয় ‘বিবেক’, ক্রিকেটে সেই ভূমিকাটাই যেন নিয়েছেন রশীদ লতিফ। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার ক্রিকেট বিশ্বের দুর্নীতি, ম্যাচ পাতানো নিয়ে হরহামেশাই ঝাঁঝাল সব মন্তব্য করেন। সাবেক পাকিস্তান অধিনায়ক আবার মুখ খুললেন। তাঁর দাবি, ভারতের বন্ধ হয়ে যাওয়া বেসরকারি টুর্নামেন্ট আইসিএলের বেশির ভাগ ম্যাচই পাতানো হয়েছিল। আইসিএলের বেশ কজন খেলোয়াড়ের মুখ থেকে তিনি নিজেই নাকি এই তথ্য জেনেছেন। শুধু আইসিএল নয়, আইপিএল নিয়েও সন্দেহ হয় তাঁর। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড লতিফের এমন দাবি উড়িয়ে দিয়েছে। রয়টার্স।