অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ওয়াদুদমুত্তিয়া মুরালিধরন, শোয়েব মালিক, আবদুর রাজ্জাক ও জাভেরিয়া ওয়াদুদের মধ্যে মিল কোথায়? প্রথম তিনজন স্পিনার। কিন্তু পরের জন? পরের জনও স্পিনার; তবে পাকিস্তানি মহিলা ক্রিকেট দলের। শুধু এখানেই মিল শেষ নয়। প্রথম তিনজনের মতো ওয়াদুদকেও সন্দেহভাজন বোলিংয়ের দায়ে অভিযুক্ত করা হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়াররা রিপোর্ট করেছেন ওয়াদুদের অ্যাকশন নিয়ে। এখন দেখার বিষয় মুরালিদের মতো ফিরতে পারেন কি না তিনি? ওয়েবসাইট।অভিনয়ে বোথামশেন ওয়ার্নের মুখে হিন্দি বুলি তো ফুটেছে সেই কবে। ব্রেট লি তো হিন্দিতে গানই গাইলেন। ইদানীং টিভি বিজ্ঞাপনে হিন্দিতে এক সুকন্যার সঙ্গে ভাব জমাতে দেখা যায় অ্যাডাম গিলক্রিস্টকে। ব্রায়ান লারা কোনো এক সিনেমায় অভিনয় করছেন বলে শোনাও গিয়েছিল। বলিউডের হাত থেকে নিস্তার পেলেন না ইয়ান বোথামও। পাতিয়ালা হাউস নামের এই ছবিতে অভিনয় করছেন এই ৫৪ বছর বয়সী সাবেক ইংলিশ অলরাউন্ডার। বলিউড অভিষেকে বোথাম সঙ্গী হিসেবে পাচ্ছেন দুই সতীর্থ গ্রাহাম গুচ আর ডেভিড গাওয়ারকেও। এক শিখ তরুণের সংগ্রাম নিয়ে গড়ে ওঠা কাহিনির এই ছবিটির শুটিং শিগগিরই শুরু হবে লন্ডনে। ওয়েবসাইট।পিতা-পুত্রপিতা-পুত্রের ব্যক্তিত্বের সংঘাত নতুন কিছু নয়। সেই ‘দেবদাসের’ও বহুকাল আগে থেকে বাপ-বেটার রেষারেষির নজির আছে। লুইস হ্যামিল্টন সেটারই নব্য সংস্করণের অংশমাত্র। সবচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ান জিতেছিলেন এই ব্রিটিশ চালক। এই ‘কম বয়স’ ব্যাপারটা যেন ছায়ার মতো পিছু লেগে আছে তাঁর। দেখভাল করার জন্য তাঁর বাবাকে পালন করতে হয়েছে ম্যানেজারের দ্বৈত ভূমিকাটাও। কিন্তু হ্যামিল্টন হাঁপিয়ে উঠেছেন। দুই মাস ধরে দুজনের সম্পর্ক ছিল হিমশীতল। অবশেষে আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি। না, রক্তের সম্পর্ক কি আর অস্বীকার করা যায়? ‘ম্যানেজার’ নয়, এখন থেকে শুধু বাবা হিসেবেই হ্যামিল্টন সিনিয়রকে পাবে তাঁর ছেলে। ওয়েবসাইট।