অন্যকলাম
আসল কারণদলাদলি, ষড়যন্ত্র, ম্যাচ পাতানো, দায়িত্বজ্ঞানহীনতা, দেশপ্রেমের অভাব...ঠিক কোন কারণে হারছে পাকিস্তান ক্রিকেট দল? তদন্ত কমিটি নাকি আসল কারণ বের করে ফেলেছে। বলুন তো কোনটা? ওপরের কোনটাই না। আসল কারণ, মেয়েদের সঙ্গে গল্প করা! বিশ্বাস করুন আর না-ই করুন, তদন্ত কমিটি মনে করছে, বাউন্ডারি লাইনে মেয়েদের সঙ্গে টুকটাক কথা বলতে গিয়ে মনঃসংযোগ হারিয়ে ফেলেন পাক ক্রিকেটাররা। আর তাতেই নাকি হেরে চলেছে দল। লঘু পাপে গুরু দণ্ড নীতিতে বিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড না এবার খেলোয়াড়দের মুখে টেপ মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে! ওয়েবসাইট। স্বাস্থ্য উদ্ধারঅবসরে বাড়িতে থাকলেও প্রচুর শরীরচর্চা, ব্যায়াম করতেন ডেভিড বেকহাম। ইচ্ছেমতো খাবারও তাই খেতে পারতেন। কিন্তু সমস্যা হলো, বিশ্বকাপে খেলতে পারবেন না বলে শরীরচর্চাই আর করতে ইচ্ছে করছে না বেকহামের। অথচ এটা-ওটা খাওয়ার ইচ্ছেটা বেড়েই যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওজনও। এ অবস্থায় করণীয় কী? ভাবতে হবে না। ভিক্টোরিয়া আছেন না! স্বামীর স্বাস্থ্য উদ্ধারে এগিয়ে এসেছেন ‘পশ’। বেকহামকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন, এখন থেকে আর কোনো চকলেট নয়। নিয়ন্ত্রণ আরোপ করেছেন মাংসসহ বিভিন্ন প্রোটিন খাওয়ার ওপরেও। শুধু ভিক্টোরিয়াই না, বাবার স্বাস্থ্য ঠিক রাখতে ইদানীং নাকি সব সময় বেকহামের কাছে কাছে থাকছে তাঁর তিন ছেলেই। সুখী পরিবার আর কাকে বলে! ওয়েবসাইট।এক ঘণ্টায়...এক কোটি টাকা আয় করতে কত দিন সময় লাগে আপনার? প্রশ্নটা উঠছে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র তিন ঘণ্টায় আয় করতে চলেছেন কমপক্ষে ৯ কোটি ২০ লাখ টাকা! ইংল্যান্ডের ‘এ: থ্রি-কে’ নামের একটি রিয়্যালিটি অনুষ্ঠানে অংশ নেবেন রোনালদো। তিন ঘণ্টার এই অনুষ্ঠানে অংশ নিয়ে পকেটে পুরবেন ৯ লাখ পাউন্ড! ওই অনুষ্ঠানে অংশ নেবেন স্টিভেন জেরার্ড, দিদিয়ের দ্রগবা, সেস ফ্যাব্রিগাস এবং ডেভিড ভিয়া। একের পর এক চ্যালেঞ্জের সমাধান করতে হবে তাঁদের। যেমন একেকটা স্বচ্ছ কাচের বাক্সে রাখা হবে ছয়টি গোলপোস্ট। থাকবে দুটি বল। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে বেশি গোল করবেন, সেই হবেন জয়ী। এমনই বিভিন্ন চ্যালেঞ্জে সবচেয়ে বেশি স্কোর করবেন যিনি, তাঁর হাতে উঠবে ১ কোটি পাউন্ড! ওয়েবসাইট।