অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ‘অ্যাশেজ’!ক্রীড়া প্রতিবেদক  অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড মানেই অ্যাশেজ নয়, তবে অ্যাশেজের একটা আবহ দুই দলের লড়াইয়ে থাকেই। সেই আবহ চাইলে এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও খুঁজতে পারেন। না না, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলা হচ্ছে না। সেমিফাইনালের আগে তো সেখানে দুই দলের দেখাই হচ্ছে না। অ্যাশেজের আবহে আগামী শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবালা স্টেডিয়ামে! বেলা ১টায় শুরু হতে যাওয়া এই প্রীতি ম্যাচে খেলবেন বাংলাদেশে বসবাসরত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রবাসীরা। ম্যাচের আয়োজক ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার ড. জাস্টিন লি। শুধু ম্যাচ আয়োজন করাই নয়, প্রীতি ম্যাচে দুই হাইকমিশনারকে নাকি দেখা যেতে পারে খেলোয়াড়ের ভূমিকায়ও!সময় প্রার্থনামুখে হম্বিতম্বি কম করছিলেন না লোলিত মোদি। বলেছিলেন, তাঁর লুকানোর কিছু নেই। নির্ধারিত তারিখে নিজে গিয়েই কারণ দর্শাও নোটিশের জবাব দিয়ে আসবেন বহিষ্কৃত বিসিসিআইয়ের সহসভাপতি। কিন্তু কাজের বেলায় দেখা যাচ্ছে, জবাব দেওয়ার জন্য আরও পাঁচ দিন সময় বাড়িয়ে দিতে অনুরোধ করছেন তিনি। আগামী বৃহস্পতিবার জবাব দেওয়ার শেষ দিন। কিন্তু বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, মোদি আরও কিছু কাগজপত্র তৈরির জন্য পাঁচ দিন বেশি সময় চেয়েছেন। বিসিসিআই অবশ্য তাঁর এই আবেদন এখনো মেনে নেয়নি। তারা বলেছে, ভেবে দেখবে। দেখা যাক, ভেবে কী করে বিসিসিআই। ওয়েবসাইট। ক্যাপেলোর জয়মাঠে কী হবে, কে জানে। আপাতত বিশ্বকাপের একটা লড়াই বিশ্বকাপের আগেই জিতে গেলেন ফ্যাবিও ক্যাপেলো। অবশেষে ইংলিশ খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা মিস করতে রাজি হয়েছেন। ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের দায় দেওয়া হয় খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের। বলা হয়ে থাকে, এরা সঙ্গে থাকাতেই নাকি জার্মানিতে খেলায় মন বসেনি বেকহামদের। এবার ক্যাপেলো তাই আগে থেকেই চেষ্টা করছিলেন তাঁদের রেখে যেতে। শেষ পর্যন্ত তাঁদের নাকি রাজিও করাতে পেরেছেন। এখন বিশ্বকাপ না জিতলে দোষ কাকে দেবেন তিনি? ওয়েবসাইট।