অন্যকলাম
অন্য জয়বিশ্ব ‘ওয়াল্টারওয়েট’ চ্যাম্পিয়ন তিনি। বিভিন্ন সংস্থা আয়োজিত আরও কয়েকটি অন্যান্য শ্রেণীর বক্সিং প্রতিযোগিতারও বিশ্ব চ্যাম্পিয়ন এখন মানি প্যাকুইয়াও। এসব চ্যাম্পিয়নশিপ জয়ের পথে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে হারানোর স্বাদ পেয়েছেন। কাল আরেকজন প্রতিদ্বন্দ্বীকে হারালেন প্যাকুইয়াও। এই জয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তিনি। তবে, এবারের জয়টা তাঁর সাংসদ হিসেবে। ফিলিপাইনের সাধারণ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্যাকুইয়াও। এর আগে অবশ্য একবার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে হারের অভিজ্ঞতাই হয়েছিল তাঁর। এএফপি।সৌভাগ্যমুকেশ আম্বানি-বিজয় মালিয়ারা মাঠে নেমে পড়লেন, অথচ লক্ষ্মী মিত্তালের কোনো খোঁজ নেই! ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মিত্তাল ধনসম্পদের দিক থেকে আম্বানি-মালিয়ার চেয়ে অনেক এগিয়ে থাকলেও আইপিএলের মাঠে নেই তাঁর দল। নেই বলে আফসোসও নেই বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী এই ব্যবসায়ীর। বরং পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে বলছেন, তিনি যে আইপিএলে একটা দল কিনে ফেলেননি, সে জন্য এখন নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ‘মিত্তাল চ্যাম্পিয়ন ট্রাস্ট’-এর মাধ্যমে ভারতীয় খেলাধুলার পৃষ্ঠপোষকতা করা লক্ষ্মী মিত্তাল নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন আইপিএলে কাদা ছোড়াছুড়ি দেখে। এসব থেকে যে বেঁচেই গেছেন তিনি! ওয়েবসাইট।বাজিআপনি সমর্থন করেন ভারতকে আর আপনার স্ত্রী পাকিস্তান; কিংবা ধরুন, আপনি আর্জেন্টিনা, স্ত্রী ব্রাজিল। এই দলগুলো যখন মুখোমুখি হয়, সেদিন কি আহার-নিদ্রায় ব্যাঘাত ঘটে? লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার মতো খোদ গ্যারি লিনেকারও পড়েছেন একই সমস্যায়। ইংল্যান্ডের এই সাবেক ফুটবল তারকা সমর্থন করেন লিস্টার সিটিকে। আর তাঁর বউ ড্যানিয়েলে বাক্স কার্ডিফের সমর্থক। এই দুটো দল আজ মুখোমুখি চ্যাম্পিয়নশিপের প্লে-অফে। মডেল বাক্সের সঙ্গে লিনেকার বাজি ধরেছেন। যদি হেরে যায় লিনেকারের দল, আগামী সপ্তাহে রান্না করে খাওয়াতে হবে বাক্সকে! ‘গ্যারির সঙ্গে আমি বাজি ধরেছি। প্রথম লেগে তো আমিই জিতলাম। এখন যে হারবে, তাঁকে মুরগির রোস্ট আর সবজি রান্না করতে হবে’—বলেছেন বাক্স। ওয়েবসাইট।