অন্যকলাম
ফ্যাশনের উপকারউইলিয়ামস বোনেরা টেনিস ভালো খেলেন, এটা নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। তাঁরা আরেকটা কাজ ভালো করেন, সাজগোজ করা। ভেনাস উইলিয়ামসের তো ফ্যাশন ডিজাইন ও গৃহসজ্জার জন্য একটা প্রতিষ্ঠানই আছে। কিন্তু এসব করলে খেলার ক্ষতি হয় না? উল্টোটা। ভেনাস উইলিয়ামসের দাবি, ফ্যাশন সচেতনতা পরোক্ষভাবে তাঁর খেলার উপকারই করে। কীভাবে? ভেনাস চকলেট জাতীয় খাবার একটু বেশি পছন্দ করেন। আবার ফ্যাশন সচেতন থাকার কারণে তাঁকে একটু আঁটসাঁট পোশাক পরতে হয়। সুতরাং বেশি খেয়ে মুটিয়ে যেতে থাকলেই ধরে ফেলতে পারেন নিজেই। সঙ্গে সঙ্গেই খাবার নিয়ন্ত্রণ। ব্যস, শরীর আবার যে কে সেই! ওয়েবসাইট। লিভারপুল চীনে?ইংলিশ ক্লাবগুলোর মালিকানা ইংল্যান্ডের বাইরেই চলে যাচ্ছে—এটা আর নতুন কোনো খবর নয়। তবে নতুন খবর হলো, প্রিমিয়ার লিগের দল লিভারপুলের মালিকানা চলে যেতে পারে চীনে। এর আগে রাশিয়া, কুয়েত, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডে প্রিমিয়ার লিগের দলের মালিকানা গেছে। এবার নতুন অর্থনৈতিক পরাশক্তি চীনেও মালিকানা যাওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে। চীনা একটি অনলাইন গেম কোম্পানির মালিক জু জুন নিশ্চিত করেছেন, লিভারপুলের মালিকানা কেনার জন্য তিনি আলোচনা চালাচ্ছেন। এখনো ব্রিটিশ মালিক মার্টিন ব্রাফটনের হাতে থাকা লিভারপুলও তাহলে ইংল্যান্ডের বাইরে চলে যাবে? তাহলে ইংলিশ লিগের নাম বরং ‘বহুজাতিক লিগ’ই রাখা হোক! এএফপি।নিজের পাপেওমার ওরটিজ এমনিতে বিখ্যাত কোনো ফুটবলার নন। মেক্সিকোর মনটেরেই দলের এই গোলরক্ষক ২০০২ সালে একবার জাতীয় দলের জার্সি গায়েও চাপিয়েছিলেন। আরও অনেকের মতো ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক হয়তো বিশ্বকাপ দলে থাকার স্বপ্নও দেখছিলেন। কিন্তু সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই ক্যারিয়ারটাই শেষ হওয়ার পথে ওমারের। কারণ তিনি নিজেই। গত দুই মাসের মধ্যে দুবার ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন তিনি। ফল যা হওয়ার তাই হয়েছে। মেক্সিকান ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ওমারকে। ৩৬ বছর বয়সে মাঠে কি আর ফেরা হবে তাঁর? ওয়েবসাইট।