অন্যকলাম
বিশ্বকাপ-পোকাবিশ্বকাপের অপেক্ষায় এখন গোটা বিশ্ব। ফুটবল-পিপাসুদের এই অপেক্ষায় যোগ হচ্ছে একজাতীয় পতঙ্গও। চার বছর পরপর ঠিক বিশ্বকাপ শুরুর সময় মাটির ফুঁড়ে এদের আবির্ভাব। টুর্নামেন্ট শেষের সঙ্গে সঙ্গেই অন্তর্ধান। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশেষ করে ভারতের মেঘালয়ে ১৯৯৮, ২০০২, ২০০৬ বিশ্বকাপের সময় দেখা গেছে এদের। মেঘালয়ের প্রাণিবিজ্ঞানী বি খারবুলি জানিয়েছেন, এগুলো ঝিঁঝিজাতীয় পোকা ক্রেমিস্টিকা। তবে বিশ্বকাপের সময়টাতেই এদের দেখা যায় বলে স্থানীয় মানুষ বলে বিশ্বকাপ-পোকা! ওয়েবসাইট। ‘বৃদ্ধাশ্রমে’ অঁরিযুক্তরাষ্ট্রের ফুটবল লিগকে বলা যায় ‘বৃদ্ধাশ্রম’। শীর্ষ লিগে খেলা তারকা ফুটবলারদের শেষ আশ্রয়স্থল। সেই পেলে থেকে শুরু করে হাল আমলের ডেভিড বেকহাম পর্যন্ত আমেরিকায় গিয়ে খেলেছেন ‘সকার’। এবার নাকি সেই পথ অনুসরণ করতে চলেছেন থিয়েরি অঁরি। ডেভিড ভিয়া আর সেস ফ্যাব্রিগাসকে এই মৌসুমে কিনে আনতে চাইছে বার্সেলোনা। অঁরির জন্য পরিষ্কার আভাস, আগামী মৌসুম থেকে একাদশে জায়গা নেই। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের জায়গা আসলে নড়বড়ে হয়েই আছে। আর তাই অঁরি আগামী মৌসুম থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাম লেখাতে চলেছেন বলে খবর। লোথার ম্যাথাউসের সাবেক ক্লাব নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে নাকি চুক্তিও হয়ে গেছে তাঁর। ওয়েবসাইট।শিক্ষার হাল!মূর্খ! পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন দলের সাবেক কোচ ইন্তিখাব আলম, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া তাঁর গোপন প্রতিবেদনে। কাল পাকিস্তানের সংসদেও এক পশলা আলোচনা হলো আফ্রিদিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তাতে উঠে এসেছে, দলের মধ্যে কেবল মিসবাহ-উল হকেরই স্নাতকোত্তর সনদ আছে। স্নাতক আছেন একজন—ফাওয়াদ আলম। এ ছাড়া ছয় ক্রিকেটার উচ্চমাধ্যমিক পাস করেছেন (আবদুল রাজ্জাক, আবদুর রেহমান, মোহাম্মদ সামি, মোহাম্মদ হাফিজ, সালমান বাট ও শহীদ আফ্রিদি)। মাধ্যমিক পাসও আছেন ছয়জন (সাঈদ আজমল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির, খালিদ লতিফ, কামরান ও উমর আকমল)। একজন পড়েছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত—হামাদ আজম। ওয়েবসাইট।