অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবর্ণ সুযোগআসাফা পাওয়েল, টাইসন গের জন্য সুখবর। উসাইন বোল্টকে হারাতে চান? এখনই ঝাঁপিয়ে পড়ুন। এ বছর যেখানেই পারেন না কেন, বোল্টকে হারানোর চেষ্টা করুন। ভাগ্যদেবী পাওয়েল-গের হয়ে হাসবেন! কে করল এই ভবিষ্যদ্বাণী? কেউ ভবিষ্যদ্বাণী করেনি। সুযোগটা তৈরি করে দিয়েছেন খোদ বোল্ট। কাজে কী করবেন কে জানে। তবে মুখে বলছেন, এ বছর কোনো প্রতিযোগিতাতেই নিজের সর্বোচ্চ ঢেলে দেবেন না। শুধু ভালো ফর্মে থাকার জন্য যেটুকু দরকার, সেটুকু অনুশীলন করবেন। ফলে এ বছরই তাঁকে হারানোর সুবর্ণ সুযোগ, ‘এটা সম্ভবত আমার বলা উচিত নয়। তার পরও বলি, আমাদের হারানোর সেরা সুযোগ এই মৌসুমেই।’ তাহলে একটা সুযোগ নেবেন নাকি? এএফপি। গোলমালশোয়েব-সানিয়ার নাকি গোলমাল লেগে গেছে! না, সিরিয়াস কিছু না। সানিয়া মির্জাই সাংবাদিকদের জানিয়েছেন, তাঁদের এই ভালোবাসা মেশানো গোলমালের কথা। তা কী নিয়ে গোলমালটা হলো? ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক, ক্রিকেট, টেনিস; কত কী-ই তো বিষয় হতে পারে। কিন্তু এসব বড় বিষয় নিয়ে নয়, এই ক্রীড়াতারকা জুটি নাকি গন্ডগোল করছেন জিনিসপত্র রাখার জায়গা নিয়ে! সানিয়া অবশ্য পরোক্ষে জানিয়ে দিয়েছেন, দোষটা তাঁরই, ‘আমাদের বড় ঝামেলাটা হচ্ছে, আমরা সব সময় কাপবোর্ড নিয়ে লড়াই করছি। আমার তো অনেক জিনিস। আর বেচারা শোয়েব ওর জিনিসপত্রের জন্য জায়গা খুঁজে বের করার চেষ্টা করে।’ ওয়েবসাইট।আবার টুইটারমোদি-কাণ্ড পুরোনো হয়ে গেছে। এবার টুইটারে ‘বিপ্লব’ করে ফেললেন গ্রায়েম স্মিথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মিথের দল জঘন্য পারফরম্যান্স করার পর দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি কেপলার ওয়েসেলস বলেছিলেন, আরও তরুণ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত ছিল। টুইটারে স্মিথ এর জবাব দিয়েছেন, ‘আরও তরুণ দল নিয়ে খেলা উচিত ছিল, কেপলারের এই বক্তব্য শুনে হতভম্ব হয়ে গেলাম। সে নিজেই তো সেই নির্বাচকদের একজন, যাঁরা দলটা নির্বাচন করেছেন। অবিশ্বাস্য!’ বক্তব্যের এখানেই শেষ নয়। ঘণ্টাখানেক পর স্মিথ আবার টুইটারে লিখেছেন, ‘এসব তথাকথিত বিশেষজ্ঞ বা সাবেক খেলোয়াড়দের গলায় আমি কখনো একটাই মেডেল ঝুলতে দেখিনি!’ ওয়েবসাইট।