অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় নয়৬৮ বছর বয়স। এ সময়ে বাড়িতে বসে বিশ্রাম করার কথা। পরিবারের সঙ্গে সুখে-শান্তিতে সময় কাটানোর কথা। এই বয়সে মাঠে ছোটাছুটি করতে কার ইচ্ছে করে? আর কারও ইচ্ছে করুক আর নাই করুক, স্যার অ্যালেক্স ফার্গুসনের করে। সবাই ভেবেছিল এবং কোনো কোনো পত্রিকায় খবরই বেরিয়েছিল, এই মৌসুম শেষে অবসরে চলে যাবেন স্কটিশ-বৃদ্ধ। বিশেষত, ম্যানচেস্টার ইউনাইটেডের যেমন একটা বিবর্ণ মৌসুম কাটল, তাতে ফার্গুসনের চলে যাওয়াটা বিস্ময়কর কিছু ছিল না। কিন্তু এসব খবর শুনে চটেছেন ফার্গুসন। তিনি বলছেন, দলকে খারাপ অবস্থায় রেখে তিনি মোটেও যেতে চান না, নতুন কোচের হাতে একটা সফল দলই দিয়ে যেতে চান। সেটা কি দুই-এক মৌসুমের মধ্যেই হবে? ওয়েবসাইট। অভিষেকেই হতাশঅনেক ঢাকঢোল পিটিয়ে মারিয়ন জোন্সের বাস্কেটবল অভিষেক হয়ে গেল। অনেকে হয়তো তাঁর পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষাও করছিলেন কিন্তু মোটেও বলার মতো কিছু হলো না। পাঁচটি অলিম্পিক জেতা এবং পরে তা ফেরত দিতে বাধ্য হওয়া একসময়ের ডোপপাপী জোন্স অভিষেক ম্যাচে খেলতে পারলেন মাত্র তিন মিনিটের একটু বেশি সময়। ডব্লুএনবিএর দল ‘তুলসা শক’-এর হয়ে অভিষেক ম্যাচে কোনো পয়েন্টও স্কোর করতে পারেননি জোন্স। তাঁর দল অবশ্য মৌসুমের শুরুর ম্যাচটা জিতেছে। এখন দেখার বিষয়, মৌসুমটা জোন্সের কেমন কাটে। ওয়েবসাইট।অনুপ্রেরণার জোগানকে নেই? স্যার জ্যাক চার্লটন, স্যার ব্রেভর ব্রুকিং থেকে শুরু করে ইংলিশ ক্রিকেটের কিংবদন্তি স্যার ইয়ান বোথাম। এত এত নাইটকে একসঙ্গে জড়ো করে বানানো হয়েছে একটি টিভি বিজ্ঞাপন। উদ্দেশ্য, আগামী বিশ্বকাপে ইংল্যান্ড দলকে অনুপ্রাণিত করা। কার্লসবার্গের এই বিজ্ঞাপনে শুধু ফুটবল-ক্রিকেট নয়, হাজির হয়েছেন অলিম্পিকে ‘ডাবল’ জেতা ডেম কেলি হোমস, সাবেক বক্সিং চ্যাম্পিয়ন নাইজেল বেনদেরকেও। ভিন্ন ভিন্ন ভুবনের সাবেক তারকা খেলোয়াড়দের কণ্ঠে অভিন্ন আহ্বান—‘জিতে এসো। চির-অমর ব্যক্তিত্বদের পাশে নাম লেখানোর এই তো সময়!’ রুনি-টেরিরা কতটা অনুপ্রাণিত হয়েছেন, সেটি তো বলে দেবে ২০১০ বিশ্বকাপই। ওয়েবসাইট।