অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধ্যাত্মিক চিকিৎসাজাতীয় দলে ফেরার জন্য শোয়েব আখতারের অপেক্ষার বয়স এক বছর হয়ে গেল। গত বছর মে মাসে সর্বশেষ খেলেছেন পাকিস্তানের হয়ে। ফর্ম আর ফিটনেসের ঘাটতি মিলিয়ে এর পর থেকে স্রেফ দর্শক হয়ে আছেন। হাঁটুর ব্যথাও ভীষণ ভোগাচ্ছে। কী না করেছেন হাঁটুর ব্যথা কমাতে! ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, অস্ত্রোপচারও করিয়েছেন। কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। বাধ্য হয়েই এবার শোয়েব আখতার অন্য পথ ধরলেন। করাচির এক আধ্যাত্মিক চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন বিতর্ক ও ইনজুরি-জর্জরিত এই ক্রিকেটার। এরই মধ্যে শোয়েব নাকি একবার সেই আধ্যাত্মিক চিকিৎসকের সঙ্গে দেখাও করেছেন। অপেক্ষা করছেন অলৌকিক কোনো উপায়ে সেরে ওঠার। ওয়েবসাইট। শিরোপা ইংল্যান্ডের!বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো ২৩ দিন বাকি। এরই মধ্যে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন! এ কি ইংলিশ সংবাদমাধ্যমের বাড়াবাড়ি! শিরোনাম দেখে হয়তো ভ্রু বাঁকিয়ে সেটাই ভাবছেন। আসলে ইংল্যান্ডের শিরোপা জয় একটা সংখ্যাতাত্ত্বিক হিসাব-নিকাশের ফল। জেপি মরগান প্রতিষ্ঠানের সংখ্যাতত্ত্বের বিজ্ঞানীরা পরিসংখ্যান ঘেঁটে বের করেছেন—ইংলিশদের ৪৪ বছরের একটি আক্ষেপের অবসান হবে এবারই। ইংল্যান্ড তাদের ফুটবল ইতিহাসে একমাত্র বিশ্বকাপটি জিতেছিল ১৯৬৬ সালে। জেপি মরগান সংখ্যাতত্ত্বের হিসেবে রানার্সআপ হবে স্পেন, আর তৃতীয় দল হবে নেদারল্যান্ড। ব্রাজিল-আর্জেন্টিনার কোনো পাত্তাই নেই এই হিসাবমতে! ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকেরা হতাশ হবেন না। সংখ্যাতত্ত্ব তো আর শিরোপা জেতায় না! রয়টার্স।রাজনীতিতে রোমারিওফুটবল মাঠে খেলেছেন অনেক। এবার রাজনীতির ময়দানেও ‘খেলতে’ নামছেন রোমারিও। ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ‘ফেডারেল ডেপুটি’ নির্বাচনে দাঁড়াচ্ছেন। দেশজুড়ে ৫১৩টি পদের জন্য হবে এই লড়াই। ব্রাজিলের সোশ্যালিস্ট পার্টির টিকিট নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন বার্সেলোনার এই সাবেক তারকা। ব্রাজিলের ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ভোটের লড়াইয়েও জিতবেন কি না বলা মুশকিল। তবে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়কের বিশ্বাস, সমর্থকদের ভালোবাসার প্রতিদান তিনি আবারও পাবেন, ‘ফুটবলার হিসেবে আমি আমার অবস্থানে সেরাই ছিলাম। আশা করি, রাজনীতিতেও আমি সেরাদের একজন হব।’ ওয়েবসাইট।