অন্যকলাম
শেকড়ের টানডেকো শেকড়ে ফিরতে চান। প্রশ্নটা হলো, ডেকোর শিকড় কোথায়? জন্ম ও বেড়ে ওঠা তাঁর ব্রাজিলে, পর্তুগিজ নাগরিকত্ব নিয়ে পর্তুগালের হয়ে। ডেকো শেকড় খুঁজে পাচ্ছেন ব্রাজিলেই। যতই পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলতে যান না কেন, বিপাকে পড়ে সেই ব্রাজিলেই ফিরতে চাইছেন। পোর্তো ও বার্সেলোনায় দুর্দান্ত কয়েকটি মৌসুম কাটানো ডেকোর খারাপ সময় যাচ্ছে চেলসিতে। তাই চুক্তির এক বছর বাকি থাকলেও নিজেই ভাবছেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে চলে যাবেন। অবশ্য এই ইচ্ছে জানানোর পাশাপাশি বলেছেন, বিশ্বকাপের পরই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। তাহলে বিশ্বকাপে ভালো করলে ব্রাজিলের চিন্তা নাও করতে পারেন! ওয়েবসাইট। টেনিস কবিধরুন, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে। আর প্রতিদিন খেলা শুরুর আগে একজন মাঠে দাঁড়িয়ে আবৃত্তি করে যাচ্ছেন, ‘বাবুদের তালপুকুরে...।’ হাসবেন না। টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডনে এবার সেই ব্যবস্থাই করা হয়েছে। এর জন্য ম্যাট হার্ভি নামের একজন কবিকে নিয়োগও দেওয়া হয়েছে। উইম্বলডন চলার সময় প্রতিদিন তিনি একটি করে কবিতা লিখবেন, আর সেটি আবৃত্তি করে শোনাবেন দর্শকদের। অনেক কিছু নিয়েই লিখবেন। এর মধ্যে থাকবে আম্পায়ারও! ‘আমি আম্পায়ারদের রাজত্ব নিয়েও লিখতে চাই। কারণ তিনি এমন একটা রাজ্যের নৃপতি, যেটার সীমানা খুব বেশি বড় নয়’—বলেছেন হার্ভি। ওয়েবসাইট।বন্ধুত্বশচীন টেন্ডুলকারের সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন দিলবির সিং। একসময় দুজনের ভালো বন্ধুত্বও ছিল। কিন্তু এর পর তো টেন্ডুলকার সিঁড়ি ভেঙে ভেঙে চলে গেছেন কিংবদন্তির পথে আর দিলবির বিস্মৃত। সেই দিলবির আট বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। টেন্ডুলকার কি তাহলে ভুলেই গেলেন একসময়ের বন্ধুকে! তাহলে তো আর তিনি টেন্ডুলকার কেন! ভোলেননি। বরং বন্ধুর এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। দিলবিরের চিকিৎসার সব খরচ বহন করছেন। সুস্থ হয়ে উঠতে থাকা দিলবিরকে দেখতেও গিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টেন্ডুলকারের এই আচরণে মুগ্ধ হয়ে দিলবিরের বোন ‘স্যালুট’ জানিয়েছেন টেন্ডুলকারকে। সবারই স্যালুট করা উচিত, তাই না? ওয়েবসাইট।