অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমিও পাপী!অপরাধ একই। একজন সাজা ভোগ করছেন, অন্যজন দিব্যি বেঁচেবর্তে আছেন। সাজা ভোগকারীর সেটা সইবে কেন? ডোপ পাপে কলঙ্কিত হয়ে নির্বাসিত সাইক্লিস্ট ফ্লয়েড ল্যান্ডিসের দাবি, পারফরম্যান্স বাড়াতে ড্রাগ নিয়েছিলেন ল্যান্স আর্মস্ট্রংও! ট্যুর অব ক্যালিফোর্নিয়ার পঞ্চম পর্বে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন সময় আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ! সাতবারের ট্যুর ডি ফ্রান্সজয়ী আর্মস্ট্রং অবশ্য উড়িয়ে দিয়েছেন ল্যান্ডিসের দাবি। ওদিকে ল্যান্ডিস স্বীকার করে নিয়েছেন, ২০০৬ সালে সত্যি সত্যিই ডোপ নিয়েছিলেন তিনি। অথচ এই স্বীকারোক্তি আগপর্যন্ত নিজেকে নিষ্কলুষ প্রমাণ করতে ১০ লাখ ডলার খরচ করেছেন। লাভ হলো কী! রয়টার্স। ভালদেসের সান্ত্বনাটানা দ্বিতীয় মৌসুম স্প্যানিশ লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন ভিক্টর ভালদেস। তার পরও স্পেনের প্রথম একাদশে তাঁর জায়গা যে নিশ্চিত নয়, এ খবর তো জেনেছেন আগেই। হবে কী করে, স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস নিজেই তো গোলরক্ষক। ভালদেস কোচের পছন্দের তালিকায় আছেন তিনে। তবে বার্সেলোনা গোলরক্ষকের কাছে সান্ত্বনা হতে পারে, ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রিয়াল মাদ্রিদের ক্যাসিয়াস তাঁর প্রশংসায় পঞ্চমুখ। শুধু তা-ই নয়, স্পেন অধিনায়ক নিজে নাকি প্রথম একাদশে নিজের জায়গা নিশ্চিত দেখছেন না! অনুশীলনে কঠোর পরিশ্রম করে তবেই কোচের মন জয় করতে চান। বিশ্বকাপটা হয়তো বেঞ্চে বসেই দেখতে হবে, তার পরও ভালদেসের কাছে সান্ত্বনা হতে পারে ক্যাসিয়াসের এই বাণী! ওয়েবসাইট।