অন্যকলাম
এবার কেয়ার্নসওবিসিসিআই ও ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এমনিতেই বিপর্যস্ত আইপিএলের সাবেক কমিশনার লোলিত মোদি। মোদিকে আঘাত করার এটাই উপযুক্ত সময় বলে মনে করলেন ক্রিস কেয়ার্নসও। মোদির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার। অভিযোগ, মোদি তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ করেছিলেন। এই কেয়ার্নসকেও মোদি চটিয়েছিলেন ‘টুইটার’-এ লিখে। লিখেছিলেন, ‘ম্যাচ পাতানোর রেকর্ড থাকায় তাঁকে আইপিএল নিলামে নেওয়া হচ্ছে না।’ এত দিন পর এই কথার জন্য আইনি পথে যেতে চাওয়া কেয়ার্ন অবশ্য একটা সমস্যায় পড়েছেন। মোদিকে উকিল নোটিশ কোথায় পাঠাবেন, তাই বুঝে উঠতে পারছেন না, ‘উনি ইংল্যান্ডে থাকলে সেখানেই দিতাম (নোটিশ)। সমস্যা হলো, উনি কখন-কোথায় থাকেন সেটাই তো জানা যায় না।’ ওয়েবসাইট।মারে নন৭৪ বছর ধরে ইংল্যান্ড অপেক্ষায় আছে একটা গ্র্যান্ড স্লামের জন্য। সর্বশেষ ১৯৩৬ সালে ফ্রেড পেরি ইংল্যান্ডের জন্য গ্র্যান্ড স্লাম এনে দিয়েছিলেন। এর পর কতজন এলেন-গেলেন, টেনিসের সর্বোচ্চ এই খেতাব আর জেতা হলো না তাঁদের। এখন ব্রিটেনের একমাত্র ভরসা স্কটিশ অ্যান্ডি মারে। ফ্রেঞ্চ ওপেনে মারে কি ব্রিটিশদের খরাটা ঘোচাতে পারবেন? বরিস বেকার এই আশা করতে নিষেধ করে দিয়েছেন। গতবার মারে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল খেললেও জার্মান কিংবদন্তি বেকারের ধারণা, মাটির কোর্টে শিরোপা জেতার মতো ক্ষমতা এখনো মারের হয়নি। সেই আত্মবিশ্বাসও মারের নেই। তাহলে ব্রিটিশদের কী হবে! ওয়েবসাইট।ফিফার বারণস্পেন আর রাশিয়া রেফারিদের হাত করতে চাইছে, কদিন আগে এমন অভিযোগ তুলেছে ইংল্যান্ডই। এ নিয়ে কত শোরগোলই না হয়ে গেল। সেই ইংল্যান্ড যখন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েবের সঙ্গে ‘একান্তে’ বসার উদ্যোগ নিচ্ছে, ফিফা তখন বাদ তো সাধবেই। ইংল্যান্ড দল আর বিশ্বকাপ মানেই যেন লাল কার্ডের কাজ কারবার। কোচ ফ্যাবিও ক্যাপেলো তাই ওয়েবের কাছ থেকে শিষ্যদের জ্ঞান আহরণের ব্যবস্থা করতে চেয়েছিলেন, রেফারির সঙ্গে কী রকম আচরণ করা উচিত সে সম্পর্কে জানতে। অমনি ফিফার নিষেধ, ওসব চলবে না। বিশ্বকাপের আগে কোনো রেফারির সঙ্গে কোনো জাতীয় দল একান্তে বসতে পারে না। ফিফা প্রতিনিধিই তো সব দলকে নিয়ম-কানুন জানিয়ে দেবেন। ওয়েবসাইট।