অন্যকলাম
শত্রু-বন্দনাঅ্যালেক্স ফার্গুসন প্রশংসা করছেন হোসে মরিনহোর! এর চেয়ে খোদ ভূতের মুখে রামনাম বেশি মানানসই হওয়ার কথা। তাও আবার কোন মরিনহোর প্রশংসা করছেন? চেলসি কোচ মরিনহো! মরিনহোর সঙ্গে কথার লড়াই করে দিন কাটানো ফার্গুসন এখন বলছেন, আনচেলত্তির চেলসি চলতি মৌসুমে ডাবল জিতলেও এর চেয়ে মরিনহোর চেলসি অনেক ভালো ছিল। এমনকি মরিনহো চেলসির হয়ে সংবাদমাধ্যমে যেসব কথা বলতেন, সেগুলোরও প্রশংসা করছেন ফার্গুসন। বলছেন, ওসব কথা খেলোয়াড়দের অনুপ্রাণিত করত। সবচেয়ে বড় কথা, মরিনহোর কারণে তিনিও বিশেষ অনুপ্রেরণা পেতেন। এবার বোঝা গেল। মরিনহোকে খুব মিস করছেন ফার্গুসন। বাগ্যুদ্ধ করতে না পারলে কি ভালো লাগে! ওয়েবসাইট। পাখির ধাক্কাবিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে ইউরোপে চারটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। এর প্রথমটি হয়ে গেছে গতকাল রাতে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা খেলতে আসার পথে জার্মানিতে ঘণ্টা তিনেক অনির্ধারিত বিরতি নিলেন খেলোয়াড়েরা। বিরতিটা ইচ্ছাকৃত নয়। ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে। মেক্সিকোর খেলোয়াড়দের বয়ে নিয়ে আসা বিমানের সামনে এসে ধাক্কা খেয়েছিল একটা পাখি। এ রকম পাখির কবলে পড়ে বড় বিমান দুর্ঘটনার অনেক ইতিহাস আছে। কিন্তু এই বিমানটির কিছুই হয়নি। শুধু ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে মাটিতে নেমেছিল তারা। তার পরও একটা ধাক্কা বলে কথা। ধাক্কার রেশটা মাঠেও পৌঁছাবে না তো? ওয়েবসাইট।নতুন হিউজ!পাকানো গোঁফ, মোটাসোটা শরীর, কিন্তু লাল বলটা হাতে নিয়ে আগুন ঝরাতেন ২২ গজে। মার্ভ হিউজ ছিলেন দারুণ জনপ্রিয়। হিউজ ছিলেন ডানহাতি পেসার, ডগ বলিঞ্জার বাঁহাতি। শারীরিক দিক দিয়েও দুজনের মিল নেই। তবু বলিঞ্জারকে কেউ কেউ বলছেন ‘নতুন মার্ভ হিউজ’। এতে মহা খুশি এই তরুণ অস্ট্রেলিয়ান পেসার। হিউজের মতো দর্শকপ্রিয় হতে পারলে তাঁর নাকি আনন্দের শেষ থাকবে না। আসলে এই জনপ্রিয়তাই খুব উপভোগ করেন বলিঞ্জার। অন্য তারকারা যখন বলেন, জনপ্রিয়তা ভালো লাগে না; বলিঞ্জার বলছেন, ব্যাপারটা তিনি খুবই উপভোগ করেন। যদিও খেলার সময় মাথায় রাখতে চান না জনপ্রিয়তার কথা। কিন্তু দর্শকের ভালো লাগা, না-লাগা কিছুতেই মাথা থেকে সরিয়ে ফেলতে পারেন না। এমন সরল স্বীকারোক্তি কোথায় পাবেন? ওয়েবসাইট।