অন্যকলাম
হামলা নয়বিশ্বকাপ আয়োজক কমিটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আল-কায়েদা বিশ্বকাপে কোনো আক্রমণ করছে না। কদিন আগে ধরা পড়া এক ‘তথাকথিত’ আল-কায়েদা সদস্যের বরাত দিয়ে ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছিলেন, এই উগ্র সংগঠনটি বিশ্বকাপে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। কিন্তু ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক’ নামে আত্মপ্রকাশ করা সংগঠনটি ওয়েবসাইটে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই অভিযোগ একেবারেই কাল্পনিক। যে সদস্যের বরাত দিয়ে তথ্যটি দেওয়া হয়েছিল, তাঁকেও সদস্য নয় বলে জানিয়েছে সংগঠনটি। ফুটবল যেহেতু বৈশ্বিক একটা খেলা, এখানে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ফুটবলের আবেদন আসলেই বিশ্বজনীন, যা সবাইকে বেঁধে দেয় এক সুতোয়! এএফপি। ক্ষমাপ্রার্থনাএবার নোটিশ পাওয়া বাকি পাঁচ ক্রিকেটার কী বলবেন? টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেন্ট লুসিয়ার একটি রেস্তোরাঁয় গিয়ে ভারতীয় ছয় ক্রিকেটার সমর্থকদের সঙ্গে গোলমালে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড নোটিশও পাঠিয়েছিল যুবরাজ সিং, জহির খান, আশিস নেহরা, রোহিত শর্মা, পীযূষ চাওলা, মুরালি বিজয় ও রবীন্দ্র জাদেজাকে। প্রথমে খেলোয়াড়েরা অভিযোগটা বেমালুম অস্বীকার করেছিলেন। কিন্তু ব্যাপারটা কেঁচে গেল রবীন্দ্র জাদেজা ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিসিসিআইয়ের কাছে চিঠি পাঠানোয়। যদিও জাদেজা বলছেন, তাঁরা সমর্থকদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। তাহলে ক্ষমাটা কেন চাইছেন! ওয়েবসাইট।