অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও শিক্ষাকিছুদিন আগে শোনা গিয়েছিল, গান লেখা শিখছেন যুক্তরাষ্ট্রের নামজাদা র্যাপগায়ক ‘স্নুপ ডগ’-এর কাছ থেকে। এবার ডেভিড বেকহাম নাকি লোকজনকে উদ্বুদ্ধ করার কৌশল শিখছেন। এবারও ‘শিক্ষক’ হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক মহাতারকাকে—টম ক্রুজ। ক্রুজের কাছে আগেও বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের জন্য গেছেন বেকহাম। গত বছর ক্রুজ আর তাঁর অভিনেত্রী স্ত্রী কেটি হোমস কাজ ও বিবাহিত জীবনে কীভাবে ভারসাম্য রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন বেকহাম ও ভিক্টোরিয়াকে। এবার শেখালেন কীভাবে লোকজনের সঙ্গে মিশতে-টিশতে হবে, কীভাবে তাঁদের অনুপ্রাণিত করতে হবে! ফুটবল ছাড়ার পরের ক্যারিয়ারটা এই ফাঁকে কি ঠিক করে ফেলছেন বেকহাম? ওয়েবসাইট।আম্পায়ারের ঢুসকাজটা জিনেদিন জিদান একাই পারেন, এমন ভাবার কোনো কারণ নেই। ফুটবলার, ক্রিকেটার বাদ দিন; এবার এক আম্পায়ারই ঢুস মেরে দিলেন এক ফিল্ডারকে! ইংল্যান্ডের এক ম্যাচে ঘটেছে কাণ্ডটা। ওসওয়েস্ট্রি ক্রিকেট দল ও হুইটচার্চ ক্রিকেট দলের মধ্যে ম্যাচে একটি আবেদনে আম্পায়ার ‘নট আউট’ ঘোষণা করা থেকে দু দলের মধ্যে গোলমাল লেগে যায়। এ সময়ই আম্পায়ার এক ফিল্ডারকে মাথা দিয়ে আঘাত করে বসেন। আম্পায়ার অবশ্য ‘নিরপেক্ষ’ কেউ ছিলেন না। ব্যাটসম্যানদেরই একজন দায়িত্ব পালন করছিলেন! ওয়েবসাইট। ওয়াটসনের বিয়ে২০০৬ সালে দুজনের পরিচয়। ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিলেন শেন ওয়াটসন। অবশেষে ফক্স স্পোর্টস-এর সাংবাদিক লি ফারলংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের বিয়েটা হচ্ছে এই শনিবার, সিডনিতে। বিয়েটা একেবারেই পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধব নিয়ে নিরিবিলিতে সারবেন ওয়াটসন। যদিও একটা ম্যাগাজিন এই বিয়ে ‘প্রচারের’ স্বত্ব কিনতে চেয়েছিল। কিন্তু প্রস্তাবটা উড়িয়ে দিয়েছেন ওয়াটসন। বলেছেন, লোকজন বিয়ের অনুষ্ঠান কেন কিনতে চায়, এটা তিনি বুঝে উঠতে পারছেন না। বুঝছেন না ওয়াটসন, আপনি বড় তারকা হয়ে গেছেন! ওয়েবসাইট।