অন্যকলাম
বয়স মাত্র ৯৩বয়স ‘মাত্র’ ৬৮, তাতেই অ্যালেক্স ফার্গুসনকে রোজ রোজ শুনতে হয়, ‘কবে অবসর নেবেন, কবে অবসর নেবেন।’ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ চাইলে উত্তর দিতে পারেন, ‘আরও ২৫ বছর পর!’ ৯৩ বছর বয়স পর্যন্ত কোচ হিসেবে কাজ করার নজির তো একদম টাটকাই। আইভর পল নামের সেই দাদু ৭০ বছরের ফুটবল ক্যারিয়ার শেষে অবসর নিলেন এই সেদিন। কোচ হিসেবে লম্বা এই ক্যারিয়ারে ৯ হাজারেরও বেশি ফুটবলারকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ওয়েলসে জন্ম নেওয়া পল টানা ৩৭ বছর বাথ বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন গত সপ্তাহে। আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সপ্তাহে এক দিন করে হলেও শিষ্যদের ফুটবল শেখাবেন বলে জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহাত্মা গান্ধীর দর্শন পাওয়া পল। ওয়েবসাইট।দরাজ ম্যারাডোনা ফ্যাবিও ক্যাপেলো তো পারলে খেলোয়াড়দের ঘরে তালাবদ্ধ করে রাখেন। বিশ্বকাপ চলার সময় বউ-বান্ধবীদের সঙ্গে দেখা করার ওপর একরকম নিষেধাজ্ঞাই দিয়ে রেখেছেন ইংল্যান্ড কোচ। ডিয়েগো ম্যারাডোনা এতটা বেরসিক নন। আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, তিনি সব সময় সময়টা উপভোগে বিশ্বাসী। খেলোয়াড়দের তিনি ছাড়পত্র দিচ্ছেন, বউ-বান্ধবীদের সঙ্গে মেলামেশায় কোনো বাধা তিনি দেবেন না। ‘যৌনক্রিয়া সামাজিক জীবনেরই একটি স্বাভাবিক ব্যাপার। এটা তখনই ক্ষতিকর হয়ে দাঁড়ায় যখন আপনার সঙ্গী উপযুক্ত নয় কিংবা যখন আপনার বিশ্রাম দরকার। তবে এটাও খেয়াল রাখতে হবে, ওই সময় যেন খেলোয়াড়ের পায়ে কোনো আঘাত না লাগে’—বলেছেন কোচ। ওয়েবসাইট।পর্যটক এলিনএলিন উডস ছাড়ছেন... কাকে? গলফের মহাতারকা টাইগার উডসকে! এই খবর তো শোনা যাচ্ছে সেই উডস-কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই। এলিন-টাইগার ছাড়াছাড়ি নিয়মিত ‘কলাম’ হয়ে উঠেছে ট্যাবলয়েড পত্রিকাগুলোর। কই, এখন পর্যন্ত তো সত্যি সত্যিই এলিন ছাড়লেন না উডসকে। এলিন এখনো তাঁর অবিশ্বস্ত স্বামীকে ছাড়ছেন না। ছাড়ছেন আসলে দেশ। ‘পর্যটক এলিনে’র গন্তব্য চীন। ‘এলিন বাচ্চাদের দেখাশোনার ভার আয়াদের ওপর ছেড়ে দিয়েছে। এখন ও পুরোপুরি স্বাধীন, নিজের জীবনটা গড়ে তুলছে, উপভোগ করছে’—জানিয়েছেন এলিনের এক বন্ধু। উপভোগ করার জন্যই চীনযাত্রার প্রস্তুতি। ওয়েবসাইট।