অন্যকলাম
গণিতে স্পেন-ব্রাজিলবিশ্বকাপ ফাইনালে কোন কোন দল খেলবে? ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব বা ফেবারিট-তত্ত্ব মাথায় রাখলে ব্রাজিল আর স্পেনের নাম করতে হবে। ওসব হিসাব বাদ দিন। গণিতও বলছে, এবার বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল-স্পেন। সুইজারল্যান্ডের গণিতবিদ রজার কাউফম্যান হিসাব করে দেখিয়েছেন, এই দুই দলের ফাইনাল খেলা মোটামুটি নিশ্চিত। হিসাবটা করতে গিয়ে তিনি ফিফা র্যাঙ্কিং, দলগুলোর গোলগড়, ঘরে-বাইরের ম্যাচের ফলাফল বিবেচনায় নিয়েছেন। সব মিলিয়ে তাঁর হিসাবে ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, শতকরা ১৫.৪ শতাংশ। আর স্পেনের সম্ভাবনা শতকরা ১৫.২ ভাগ। তবে কাউফম্যান সবশেষে বলে দিয়েছেন, প্রতিটি ম্যাচের ফলাফলের সঙ্গে সঙ্গে এই হিসাব বদলে যেতে থাকবে। তাহলে এমন হিসাবের দরকারটা কি! এএফপি। আপনি আচরি...ভারত কেন টি-টোয়েন্টিতে খারাপ করল? এটা যেন এখন ভারতের ইদানীং ‘জাতীয় সমস্যা’। এমন প্রশ্নের উত্তরে অনেকে বলছেন, আইপিএল পার্টিতে বেশি বেশি মৌজ-ফুর্তি করায় হেরেছে ধোনির দল। শচীন টেন্ডুলকার কী বলেন? যথারীতি কূটনৈতিক পথে এগোলেন, বললেন, পার্টি কার ওপর কেমন প্রভাব ফেলে তা তিনি বলতে পারেন না। সবার হয়ে তো তাঁর পক্ষে কথা বলা সম্ভব নয়। তবে তিনি নিজে কোনো আইপিএল পার্টিতে কখনো যাননি। কারণ, ‘আমি পরের ম্যাচের প্রস্তুতি নিতাম।’ তাহলে তো যাঁরা গেছেন, তাঁদের ক্ষতি হয়েছেই! না। টেন্ডুলকার আরও কৌশলী হয়ে বললেন, ‘আমি কখনোই পার্টি-টার্টিতে যেতে চাই না।’ ওয়েবসাইট।আবারও বিদায়২৮ বছরের কোচিং ক্যারিয়ারে ২১টি দলের দায়িত্ব পালন করেছেন! বুঝতেই পারছেন, হাঁড়িতে কালি ফেলার লোক লুই ফেলিপ স্কলারি নন। দুই বছর দায়িত্ব পালন করার মধ্যেই ব্রাজিলকে একটা বিশ্বকাপ (২০০২) জিতিয়েছেন। সবচেয়ে বেশি, পাঁচ বছর ছিলেন পর্তুগাল দলের দায়িত্বে। অঙ্কই বলে, বাকি দলগুলোকে গড়ে এক বছর করে সময়ও দিতে পারেননি। এক বছর পার হওয়ার আগেই উজবেকিস্তানের ক্লাব বুনিয়দকরের দায়িত্ব ছেড়ে দিলেন। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেরা ষোলো থেকে বুনিয়দকর বাদ পড়ায় স্কলারির বিদায়টা অনেকেই অনুমান করে ফেলেছিলেন। অবশ্য স্কলারি যুক্তি দিচ্ছেন, ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কাজটা ছাড়তে হলো তাঁকে। ওয়েবসাইট।