অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি স্বার্থপর!যেন আগের দিনের বাংলা ছবি। বড় ভাই গাধার খাটুনি খেটে মানুষ করলেন ছোট ভাইকে। আর সেই ছোট ভাই বড় হয়ে ভুলে গেল গরিব বড় ভাইয়ের কথা! লিওনেল মেসির বেলাতেও একই ঘটনা। শুধু ভাইয়ের বদলে সম্পর্কটা কোচ-শিষ্যের। নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলার সময় মেসির প্রতিভা প্রথমে আবিষ্কার করেছিলেন কোচ আর্নেস্তো ভেচ্চিও। সেই ভেচ্চিও ১০ বছর ধরে চেষ্টা করেও ‘তারকা মেসি’র নাগাল পাচ্ছেন না, ‘এটা দুঃখজনক, ছেলেরা সাফল্য পেলে অতীতের কথা ভুলে যায়। ২০০৬ সালে শুনলাম ও রোজারিওর বাড়িতে আছে। ছুটে গেলাম পুরোনো দিনের গল্প করতে। কিন্তু আমাকে মিথ্যে বলা হলো, ও বাসায় নেই। ও হয়তো ভয় পাচ্ছিল, আমি না জানি ওর কাছে কী চেয়ে বসি। টাকা আসলে মানুষকে পাল্টে দেয়।’ ওয়েবসাইট।অভিসারএকজন ইংলিশ ফুটবলের মহাতারকা, আরেকজন খ্যাতনামা পপতারকা। এমন দম্পতির পরস্পরের সঙ্গে কাটানোর মতো নিরিবিলি সময় কই? এই সময়টাই বের করে উঠতে পারেন না ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া। সমস্যায় ভুগে ক্ষান্ত দেননি, সমাধানও বের করে ফেলেছেন। সহজ উপায়, ক্যারাভান নিয়ে মাঝেমধ্যে লোকচক্ষুর আড়ালে বেরিয়ে পড়া। এই তারকা দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাঝেমধ্যেই নাকি দুজন বড় একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়েন। বাচ্চাদের দেখার জন্য লোক ঠিক করে চলে যান প্রকৃতির কাছে। তবে কাউকে এই গোপন ভ্রমণের কথা না জানালেও নিরাপত্তাকর্মীদের ঠিকই জানিয়ে যান। ভালোবাসার মধ্যেও নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হয়! ওয়েবসাইট।