অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়দরাবাদি দামাদতাঁকে নিয়ে ছবি হচ্ছে। নামও ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে নায়ক-নায়িকাও। অথচ খবরটা তিনিই জানতেন না। তাই হায়দরাবাদি দামাদ নামে তাঁকে নিয়ে ছবি হচ্ছে শুনে বিস্মিত সানিয়া মির্জা। তাঁর ব্যক্তিগত জীবন, বাল্যবন্ধু সোহরাবের সঙ্গে বাগদান ভেঙে যাওয়া, শোয়েব মালিকের সঙ্গে সম্পর্ক ও বিয়ে এসবই নির্মিতব্য ছবির উপজীব্য। তবে সানিয়ার ভয়, ছবিটির বাণিজ্যিক রূপ দিতে গিয়ে ছবির ‘সানিয়া’র সঙ্গে তাঁর কোনো মিলই থাকবে না। তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে খুব বেশি লোক জানে না—এটা জানিয়ে ভারতের টেনিস তারকা বলছেন, ‘যদি অসত্য মিডিয়া কভারেজের ওপর নির্ভর করে পরিচালক ছবিটি তৈরি করেন তাহলে সেটা হবে লজ্জার।’ ওয়েবসাইট।অশুভ কামনাহোয়ান গাসপার্ত একসময় হোসে মরিনহোর ‘বন্ধু’ ছিলেন। মরিনহো রিয়াল মাদ্রিদে আসায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গাসপার্ত। কী বলে? বলেছেন, ‘আশা করি, ও এখানে ব্যর্থ হবে এবং অনেক সমস্যায় পড়বে। আশা করি, ও দলকে দ্বিতীয় বিভাগে নামিয়ে নিতে পারবে!’ এ কেমন শুভেচ্ছা! হ্যাঁ, এমনটা কামনা করা ছাড়া গাসপার্তের করার কিছু নেই। কারণ তিনি বার্সেলোনা সমর্থক। আরও পরিষ্কার করে বললে, তিনি বার্সেলোনার সাবেক সভাপতি। সে কারণেই ব্যক্তিগতভাবে মরিনহোকে পছন্দ করলেও ‘শত্রুশিবির’ রিয়ালে আসাটা মেনে নিতে পারছেন না গাসপার্ত। ওয়েবসাইট।আবারও সাহারাপ্রতি ম্যাচের জন্য ২ কোটি ৮৯ লাখ রুপি! ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার জন্য এই পরিমাণ অর্থই দিতে চেয়েছিল ভারতি এয়ারটেল। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড যাদের, যে দেশে ক্রিকেট উন্মাদনার সঙ্গে তুলনা হয় না আর কিছুর, সে দেশের ক্রিকেট দলের স্পনসর কি আর এত ‘সস্তায়’ হওয়া যায়! এয়ারটেলও পারেনি, হেরে গেছে সাহারা গ্রুপের কাছে। বর্তমান স্পনসর সাহারা ভারতের স্পনসর থাকছে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, এ জন্য প্রতি ম্যাচে তারা দেবে ৩ কোটি ৩৪ লাখ রুপি। সব মিলিয়ে আগামী আড়াই বছরে প্রায় ৫০০ কোটি রুপি! ওয়েবসাইট।