অন্যকলাম
ইংলিশদের ব্যয়ইংল্যান্ড যতক্ষণ টিকে থাকবে, বিশ্বকাপ নিয়ে ইংলিশদের উন্মাদনা ততক্ষণ থাকবে তুঙ্গে। এ তো জানা কথাই। সেই উন্মাদনার পরিমাণটা টাকার অঙ্কে মাপার চেষ্টা করেছে সে দেশের একটি সংস্থা। একটি জরিপে দেখা যাচ্ছে, ইংলিশরা কমপক্ষে দুই বিলিয়ন, মানে ২০০ কোটি পাউন্ড খরচ করবে বিশ্বকাপ উপলক্ষে। খরচের সিংহভাগ যাবে বৃহদাকৃতির প্লাজমা টিভি কেনার পেছনে। এর পর আছে ফুটবলারদের জার্সি কেনা, বাজি, খাবারসহ নানাবিধ ব্যয়। বলা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বেশি অর্থের লেনদেন হবে এবার বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বাজিগুলোয়। ইংল্যান্ড ফাইনালে গেলে ইংলিশদের মোট খরচটা আরও বেড়ে যাবে। কিন্তু সেটা কি আদৌ হবে? ওয়েবসাইট। এখনো পাকিস্তানইমরান খানের সঙ্গে জেমাইমার ছাড়াছাড়ি হয়ে গেছে, তাও ছয় বছর আগের কথা। ইমরান-জেমাইমা সেই সম্পর্কটাও নেই। কিন্তু তাঁদের দুই ছেলে সুলাইমান ও কাশিম কিন্তু এখনো বাবার পক্ষে। বাবার পক্ষে মানে, পাকিস্তানের পক্ষে। জন্মসূত্রে ব্রিটিশ এই দুই ছেলে পাকিস্তান-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচে ঠিকই পাকিস্তানের সমর্থন করে। খোদ জেমাইমা জানিয়েছেন, তাঁর দুই ছেলে বরাবরই পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক। জন্মভূমির টান ভুলে এই দুজন পিতৃরক্তের প্রতি অনুগত হয়ে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তানের নামেই স্লোগান দেয়! ‘এবং আমি এতে মোটেও চিন্তিত নই’—টেলিগ্রাফকে দেওয়া জেমাইমার প্রতিক্রিয়া এও জানিয়ে দিচ্ছে, ইমরান আর তাঁর দেশের প্রতি এই ৩৬ বছর বয়সীর আবেগ এখনো আছে বৈকি! ওয়েবসাইট।সারকোজির আহ্বানরাষ্ট্রপ্রধানদের ক্ষমতার জোরে বিশ্বকাপের কোনো ম্যাচের ফল হয়তো এককালে প্রভাবিত হতো। কিন্তু এখন কি আর সেই দিন আছে! নেই বলেই নিকোলা সারকোজি সতর্ক থাকছেন, এবার যেন তাঁদের স্বপ্নের ঘাতক না হয়ে ওঠে কোনো আফ্রিকান দেশ! ২০০২ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে প্রথম ম্যাচেই চমকে দিয়েছিল সেনেগাল। এবার ২২ জুন শেষ গ্রুপ ম্যাচে ফ্রান্স খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তাতে হেরে গেলে ফ্রান্স আবারও বিদায় নিতে পারে আগেভাগে। ২৫তম আফ্রিকা-ফ্রান্স সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট সারকোজি দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে তাই আহ্বান জানালেন, ‘প্রিয় জ্যাকব, আশা করি, ২০০২ সালে লায়ন্স অব তেরাঙ্গা (সেনেগাল) যা করেছে, তার চেয়ে অনেক বেশি সদয় আচরণ করবে বাফানা বাফানারা।’ রয়টার্স।