অন্যকলাম
পরিচয় বদলগায়ে এখনো বাস্কেটবল খেলোয়াড়ের গন্ধটা লেগে রয়েছে। হার্টফোর্ডশায়ার যুবদলের হয়ে নিয়মিত খেলতেনও। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতাও বাস্কেটবলের সঙ্গে খুবই মানানসই। কিন্তু নিয়মকানুন বড্ড খটোমটো লেগেছিল বলেই বাস্কেটবল ছেড়ে ক্রিকেটে নাম লেখান স্টিভেন ফিন। সেই ফিনের মধ্যেই এখন গ্লেন ম্যাকগ্রার ছায়া দেখছে ইংল্যান্ড! ২৪ বছর পর অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের অ্যাশেজ জিতে আসার অন্যতম ভরসাও ভাবা হচ্ছে। লর্ডস টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট নিয়ে নিজের প্রয়োজনীয়তার প্রমাণও দিয়েছেন। নতুন এই প্রতিভা পেয়ে যাওয়ার জন্য ইংল্যান্ড ক্রিকেট দল বাস্কেটবলের প্রতি কৃতজ্ঞ থাকতেই পারে। ভাগ্যিস, খেলাটার নিয়ম সুবিধার ঠেকেনি ফিনের কাছে। ওয়েবসাইট।ক্যানাভারোর ঠিকানাযুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের ক্লাব ফুটবল যেন তারকা ফুটবলারদের ‘বৃদ্ধাশ্রম’। ‘শেষ বয়সের’ আশ্রয়। পেলে থেকে শুরু করে লোথার ম্যাথাউস, রবার্তো কার্লোস...ডেভিড বেকহামের মতো বিখ্যাত খেলোয়াড়েরা ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অখ্যাত লিগগুলোয় নাম লিখিয়েছেন। অনেক বরেণ্য ফুটবলারই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাঙিয়ে শেষ জীবনে ভ্রমণবিলাসী মনে খেলতে এসেছেন মরুর দেশেও। সেই তালিকায় নাম লেখালেন ফ্যাবিও ক্যানাভারো। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার চুক্তিবদ্ধ হয়েছেন দুবাইয়ের আল-আহলির সঙ্গে। আল-আহলি কর্তৃপক্ষই নিশ্চিত করেছে খবরটি, ‘২০০৬-এর ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর সঙ্গে আমরা দুই বছরের চুক্তি সম্পন্ন করেছি।’ নিশ্চিত করেছেন ক্যানাভারোও, ‘আল-আহলির সঙ্গে চুক্তি করতে পেরে আমি খুশি। আমি সব সময়ই জীবনযাপনের জন্য দুবাই যাওয়ার চিন্তা করেছি।’ রয়টার্স।ত্রিমাত্রিক ক্রিকেটকী অদ্ভুত সম্মিলন! ক্রিকেটের সবচেয়ে পুরোনো প্রতিদ্বন্দ্বিতার সম্প্রচারে ব্যবহার করা হবে সবচেয়ে আধুনিক সম্প্রচার পদ্ধতি। ক্রিকেটের সবচেয়ে পুরোনো প্রতিদ্বন্দ্বিতা অ্যাশেজ। আর আধুনিক সম্প্রচার পদ্ধতি হলো থ্রিডি। এবারের অ্যাশেজে বক্সিং ডে টেস্ট দেখা যাবে এই ত্রিমাত্রিক প্রযুক্তিতে। ঘরে বসেও একেবারে মাঠে, চোখের সামনে ক্রিকেট দেখার অভিজ্ঞতা পাবেন দর্শকেরা। এ নিয়ে এ সপ্তাহেই আলোচনায় বসবে এবারের অ্যাশেজের সম্প্রচার স্বত্ব পাওয়া চ্যানেল নাইন। ধীরে ধীরে টেস্ট ক্রিকেটের থ্রিডি সম্প্রচারের প্রসার ঘটানোর কথা ভাবছে চ্যানেলটি। তবে এটি এখনই পুরোদমে সম্ভব নয় বলেও জানিয়েছে তারা। কারণ থ্রিডি পদ্ধতিতে খেলা সম্প্রচার করতে প্রায় দ্বিগুণ ক্যামেরা প্রয়োজন। খরচও অনেক বেশি। ওয়েবসাইট।